বাফুফের হাতে বিশ্বকাপের ২৯০ টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪

বাফুফের হাতে বিশ্বকাপের ২৯০ টিকিট আগামী জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ মাঠে বসে দেখার সুযোগ পাবে বাংলাদেশিরাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য ২৯০টি টিকিট বরাদ্দ দিয়েছে ফিফা। গ্রুপ পর্বে টিকিটের সর্বনিম্ন দাম ১১৬ ডলার, আর সর্বোচ্চ এক হাজার ২১০ ডলারের টিকিট এসেছে ফাইনালের।   

সাধারণত আর্জেন্টিনা আর ব্রাজিলের টিকিটের চাহিদা বেশি থাকে। দুই পরাশক্তির গ্রুপ পর্বের টিকিটও বেশি এসেছে বাফুফেতে। ব্রাজিল-আর্জেন্টিনার টিকিটের চাহিদার কারণে বাফুফে আগেই অনুরোধ করেছিল ফিফাকে। সেই অনুরোধে সাড়াও দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এসব টিকিট অবশ্য সাধারণ মানুষের জন্য নয়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য, বাফুফের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বাফুফের কর্মকর্তা এবং ফুটবলাররা এসব টিকিট কেনার সুযোগ পাবেন। সেজন্য তারা আবেদন করতে পারবেন ২৫ ফেব্রুয়ারির মধ্যে। এ নিয়ে বাফুফে একটি কমিটিও গঠন করেছে। এই কমিটি নির্ধারণ করবে কারা পাবে টিকিট।

এ প্রসঙ্গে সোমবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফা জানিয়েছে, সাধারণ দর্শকের জন্য ছয় মাস আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। বাফুফের সঙ্গে জড়িতদের জন্য ফিফা ২৯০টি টিকিট বরাদ্দ দিয়েছে। আর্জেন্টিনা আর ব্রাজিলের গ্রুপ ম্যাচের টিকিট বেশি এসেছে। টিকিট পেতে আগ্রহীদের আমাদের সঙ্গে নিয়ম অনুযায়ী যোগাযোগ করতে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম