চেলসির বিপক্ষে গোল পাবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬

চেলসির বিপক্ষে এমন হতাশায় সবসময় কেটেছে মেসির লিওনেল মেসি হাতে পাচ্ছেন আরও দুটি ম্যাচ, সময়ের হিসাবে ১৮০ মিনিট। কেউ কি অনুমান করতে পারেন, আর কতটি শট খেললে চেলসির বিপক্ষে গোলের দেখা পাবেন বার্সেলোনার ফরোয়ার্ড! বিশ্বের তাবৎ ক্লাব যার সামনে অসহায়, সেখানে সবচেয়ে বেশি তাকে হতাশ করেছে চেলসি।

মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে দুই দল মুখোমুখি হওয়ার আগে প্রশ্ন একটাই, ভাগ্যদেবী কি এবারও মুখ ফিরিয়ে নেবেন তার কাছ থেকে?

আগে যেটা কখনও করতে পারেননি মেসি, এবার সেটাই করে দেখাতে হবে। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্লুদের বিপক্ষে ৮ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬৫৫ মিনিটে পশ্চিম লন্ডনের ক্লাবের বিপক্ষে ২৯ শট নিয়ে গোল পাননি একবারও।

ছয় বছর আগে সর্বশেষ দেখায় মেসির পেনাল্টি শট লাগলো গোলবারে সর্বশেষ সাক্ষাৎ তো মেসির ভুলে যাওয়ার কথা নয়। ২০১১-১২ মৌসুমে ওইবার রেকর্ড ৭৩ গোল করেছিলেন তিনি। ওইবারই ড্রেসিংরুমে কাঁদতে হয়েছিল তাকে। চেলসির মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। অথচ মেসির পেনাল্টি শট গোলবারে না লাগলে ১০ জনের চেলসির বিপক্ষে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠতে পারতো বার্সা। কিন্তু হয়েছে উল্টো, দুই লেগের অগ্রগামিতায় ৩-২ গোলে ফাইনালে যায় ব্লুরা এবং জেতে একমাত্র শিরোপা।

৬ বছর পর মঙ্গলবার আবারও দুই দল দাঁড়াচ্ছে মুখোমুখি। মেসির সামনে সুযোগ ওই হতাশা ভুলে যাওয়ার। কিন্তু অতীত নেই তার পক্ষে। অবশ্য এই মৌসুমের দুর্দান্ত ফর্ম তাকে এনে দিতে পারে আকাঙ্ক্ষিত গোলের দেখা। এবার ৩৭ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।

২০০৬ সালে প্রথমসার চেলসির বিপক্ষে মাঠে মেসি মেসি তার ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন ৮২ ক্লাবের। এর মধ্যে ১২ দলের বিপক্ষে কখনও গোল করতে পারেননি। এই তালিকায় থাকা ৬ দলের বিপক্ষে কেবল একবার করে খেলেছেন তিনি।

৩০ বছর বয়সী ফরোয়ার্ড চারবার খেলেও গোল করতে পারেননি রুবিন কাজানের বিপক্ষে। এছাড়া বেনফিকা, জেরেজ ও লিভারপুলের বিপক্ষে দুইবার খেলেও পাননি গোলের দেখা। কিন্তু সবচেয়ে বেশি ভুগিয়েছে তাকে চেলসি। ৮ ম্যাচ খেলেও পাননি গোল! বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বহুদিনের অপ্রাপ্তি কি ঘুচবে আজ? ডেইলি মেইল, মেট্রো 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম