কোচ মারুফের নতুন মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৪

মারুফুল হক শুধু ক্লাব ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখছেন না মারুফুল হক। ‘ক্রিয়েটিভ ফুটবল স্কুল’ নামে একটি একাডেমির সঙ্গেও জড়িত ঘরোয়া ফুটবলের এই বিখ্যাত কোচ। এতদিন স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হতো এই একাডেমিতে। এখন যোগ হচ্ছে নতুন মাত্রা।

গোলরক্ষক ও স্ট্রাইকারদের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করবে ‘ক্রিয়েটিভ ফুটবল স্কুল’। হাই পারফরম্যান্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় মার্চের প্রথম দিকে তিন সপ্তাহের এই ক্যাম্প শুরু হওয়ার কথা। প্রত্যেকে পজিশনে প্রশিক্ষণ নিতে পারবেন ২৪ জন।

নতুন মিশনে মারুফের সঙ্গে থাকবেন আটজন কোচ। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুলফিকার মাহমুদ মিন্টু, জাকারিয়া বাবু, পনিরুজ্জামান ও নিজাম মজুমদার।  কোর্সটি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবলাররা অগ্রাধিকার পাবেন এই কোর্সে। সেজন্য সবার আগে নির্ধারিত ফি’র বিনিময়ে নাম এন্ট্রি করতে হবে।

নতুন উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী কিছু দিন আগে আরামবাগকে স্বাধীনতা কাপের শিরোপা এনে দেওয়া মারুফ। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের ফুটবলে বেশ কিছু জায়গায় সমস্যা আছে, বিশেষ করে গোলকিপার ও স্ট্রাইকার পজিশনে। আমাদের তিন সপ্তাহের ক্যাম্প থেকে ফুটবলাররা অনেক কিছু শিখতে পারবে। আশা করি, অন্তত ৫০ ভাগ উন্নতি হবে ফুটবলারদের, যা ঘরোয়া ফুটবলে তাদের কাজে আসবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম