ন্যু ক্যাম্পে রক্ষণাত্মক খেলা হবে আত্মঘাতী: ফ্যাব্রিগাস

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

সেস ফ্যাব্রিগাস চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে গোল করতেই হবে চেলসিকে। কোয়ার্টার ফাইনালে যেতে এটাই তাদের একমাত্র উপায়। তাই দলের সবাইকে আগ্রাসী খেলতে হবে বললেন বার্সার সাবেক তারকা সেস ফ্যাব্রিগাস।

গত মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে রক্ষণাত্মক খেলে বার্সাকে জ্বলে উঠতে দেয়নি চেলসি। বরং তারা এগিয়ে গিয়েছিল উইলিয়ানের গোলে। কিন্তু রক্ষণের ভুলেই একটি গোল খেতে হয় তাদের। ন্যু ক্যাম্পে একই মনোভাব নিয়ে খেললে বিপদের আভাস পাচ্ছেন ফ্যাব্রিগাস। স্প্যানিশ তারকার মতে সেটা হবে আত্মঘাতী, ‘৯০ মিনিট রক্ষণাত্মক (বার্সেলোনার মাঠে) খেলার সিদ্ধান্ত হবে আত্মঘাতী।’

বার্সার লা মেসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘ওখানে ৯০ মিনিট রক্ষণাত্মক খেলা মানে অনেক লম্বা ৯০ মিনিট পার করা। মনে হতে পারে অনন্তকাল। ওখানে আগ্রাসী খেলতে হবে এবং মনের মধ্যে আনতে হবে যে আমরা তাদের আঘাত করতে পারি।’

আগামী ১৪ মার্চ ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগের খেলা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোল এগিয়ে রাখছে বার্সাকে। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের