‘পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া দরকার নেইমারের’

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৩

নেইমার রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার গুতির বিশ্বাস, ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছাতে হলে রিয়ালের জন্য খেলতে হবে নেইমারকে।

এই মৌসুম শুরু হওয়ার আগে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে চুক্তি করেছিলেন নেইমার। সম্প্রতি রিয়ালের সঙ্গে তার যোগাযোগের গুঞ্জন উঠেছে।

রিয়ালের জার্সিতে একদিন ব্রাজিলিয়ানকে দেখা যাবে কিনা প্রশ্নে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আশাবাদী। রিয়ালের যুব দলের কোচ গুতি বলেছেন, ‘আমি তেমনটা মনে করি। আশা করি ভবিষ্যতে সে একদিন এই জার্সি পরবে। বার্সেলোনার মতো গুরুত্বপূর্ণ ক্লাবে সে ছিল এবং এখন আছে পিএসজিতে। এখন তার ক্যারিয়ারের একটা অভাব হলো রিয়াল মাদ্রিদে খেলা।’

নেইমারের সুন্দর ভবিষ্যতের জন্য গুতির পরামর্শ, ‘যদি সে উন্নতি করতে ও এগিয়ে যেতে চায়, তাহলে তাকে করে দেখাতে হবে রিয়াল মাদ্রিদে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম