‘আমি ডাক্তার না, তবে নেইমার অসুস্থ’

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১

নেইমারের সঙ্গে উনাই এমেরি রবিবার ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ত জার্মেই। ঘরের মাঠের এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে রয়েছে সংশয়। ব্রাজিলিয়ান তারকার অবস্থা সম্পর্কে কোচ উনাই এমেরি জানিয়েছেন, তিনি ডাক্তার নন, বাইরে থেকে কেবল নেইমারের অসুস্থতাই দেখতে পাচ্ছেন।

ঘরোয়া লিগে মোটেও প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হচ্ছে না পিএসজিকে। এই মুহূর্তে ১২ পয়েন্টে এগিয়ে থেকে রয়েছে শীর্ষে। মার্শেইয়ের বিপক্ষে লড়াইটা তাই যতটা পয়েন্ট টেবিলের, তার চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি। মাদ্রিদের প্রথম লেগ ৩-১ গোলে হেরে আসায় ঘরের মাঠের ফিরতি লেগে অপেক্ষা করতে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে মার্শেইয়ের ম্যাচটি গুরুত্বপূর্ণ পিএসজির জন্য।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে অসুস্থ হয়ে পড়েছেন দলের সেরা অস্ত্র নেইমার। মার্শেইয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা, সেই সংশয়ও রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে তাই নেইমারের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এমেরির কাছে। প্রশ্নটা সম্ভবত পছন্দ হয়নি এমেরির, উত্তর তেমন ইঙ্গিতই দিচ্ছে যখন বললেন, ‘আমি ডাক্তার না, ক্লাবের ডাক্তার আমাকে শুধু বলেছেন নেইমার অসুস্থ।’

ব্রাজিলিয়ান তারকার যে চোটজনিত কোনও সমস্যা নেই, সেটা অবশ্য নিশ্চিত করেছেন পরের কথায়, ‘নেইমার অসুস্থ, আশা করছি শনিবারের অনুশীলনে তাকে পাওয়া যাবে এবং রবিবার খেলবে। ইনজুরির কোনও সমস্যা নেই। ভাইরাল জ্বর, গতকাল যেমনটা হয়েছিল লাস দিয়ারার।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম