বার্সেলোনায় কোনও সমস্যা দেখছেন না ভালভারদে

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫০

এরনেস্তো ভালভারদে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। লিওনেল মেসির গোলে রক্ষা পেলেও স্টামফোর্ড ব্রিজে কাতালানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দলের পারফরম্যান্সে কোনও সমস্যা দেখছেন না কোচ এরনেস্তো ভালভারদে।

স্টামফোর্ড ব্রিজ থেকে ড্র করে এলেও এক গোল দিয়ে আসায় ঘরের মাঠের ফিরতি লেগে সুবিধাজনক জায়গা রয়েছে বার্সেলোনা। তবে শুধু ওই ম্যাচ নয়, গত কয়েক ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। এইবারের বিপক্ষে ২-০ গোলে জিতলেও পাওয়া যায়নি বার্সেলোনার ছন্দময় ফুটবল। তার আগে গেতাফে ও এস্পানিলের বিপক্ষে করেছে টানা দুই ড্র।

তাই বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ভালভারদে কোনও সমস্যা দেখছেন না। শুক্রবার সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছেন, ‘আমি মনে করি না আমাদের অবনতি হয়েছে। অবশ্যই আমার ইচ্ছা ছিল চেলসিতে গিয়ে প্রভাব বিস্তার ও আরও গোল করার, যদিও তারা ভীষণ ভালো দল।’

শনিবার রাতে লা লিগায় বার্সেলোনায় প্রতিপক্ষ জিরোনা। মৌসুমের শুরুতে কাতালান প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফিরলেও তাদের নিয়ে বেশ সতর্ক ভালভারদে, ‘অবশ্যই চেলসির ম্যাচের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। যদিও তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুদলের খেলার ধরনে মিল আছে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান