‘শিরোপা জিততে হবে ম্যানসিটিকে’

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮

‘শিরোপা জিততে হবে ম্যানসিটিকে’ লা লিগা ও বুন্দেসলিগায় দুর্দান্ত সময় কাটিয়ে গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে পা রেখেছিলেন পেপ গার্দিওলা। কিন্তু কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনও ক্লাবে এসে শিরোপা জিতে মৌসুম শুরু হয়নি তার। এবার স্প্যানিশ কোচের অধীনে সিটিজেনরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে গার্দিওলার মতে সফলতার একমাত্র সংজ্ঞা হচ্ছে সম্ভাব্য সব শিরোপা জেতা।

গত সোমবার উইগান অ্যাথলেটিকের কাছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে হেরে এক মৌসুমে চারটি শিরোপার স্বপ্ন ভেঙে গেছে তাদের। তবে ইংলিশ ফুটবলে প্রথম শিরোপা হাতছানি দিচ্ছে গার্দিওলাকে। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংলিশ লিগ কাপ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তার দল। এই শিরোপা জিতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান তিনি।

কোচিং ক্যারিয়ারে ১০ ফাইনালের ৯টি জেতা গার্দিওলা আস্থা রাখছেন তার দলের ওপর, ‘আমরা যেটা করেছি তাকে অমূল্য করতে আমাদের শিরোপা জিততে হবে। আগস্টেও আমরা একই কথা বলেছিলাম। কত বেশি শিরোপা জিতলাম, সেটা দিয়ে আমাদের বিচার করা হবে। বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমনটাই ভাবা হয়। এই ধরনের ক্লাবকে প্রত্যেক বছর উন্নতি করতে হয় এবং শিরোপা জিততে হয়। এখন আমাদের সুযোগ এসেছে প্রথমটি জেতার।’

হাসিমুখে ওয়েম্বলি স্টেডিয়াম থেকে ঘরে ফিরতে চান গার্দিওলা। ম্যাচের আগে শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা যা করেছি (অন্য ম্যাচে), সেটাই আমরা করতে চেষ্টা করব। দেখিয়ে দেব আমরা কারা।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম