রিয়ালের বিপক্ষে নেইমারকে চান জিদান

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭

রিয়ালের বিপক্ষে নেইমারকে চান জিদান প্রতিপক্ষের সেরা খেলোয়াড় খেলতে না পারলে খুশিই হওয়ার কথা অন্য দলের কোচের। তবে জিনেদিন জিদান সেই দলের নয়। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে নেইমারকে মাঠে চাইছেন রিয়াল মাদ্রিদ কোচ।

অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফরাসি লিগ ওয়ান ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন নেইমার। ব্যথায় কাতরানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। তাতে প্যারিসের আকাশে সংশয়ের কালো মেঘ জন্মেছে তার চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলা নিয়ে। রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের বাকি আর মাত্র আট দিন। এই সময়ের মধ্যে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে পাওয়া যাবে কিনা, এটা এখন বড় প্রশ্ন।

তবে রিয়াল কোচ জিদানের চাওয়া, নেইমার যেন থাকেন পার্ক দে প্রিন্সেসের ফিরতি লেগে। ৩-১ গোলে প্রথম লেগ জেতায় সুবিধাজনক জায়গায় থেকে দ্বিতীয় লেগে নামার অপেক্ষায় থাকা ফরাসি কিংবদন্তি সুস্থতা কামনা করেছেন নেইমারের। এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি মনে করি না ম্যাচে কোনও প্রভাব পড়বে। তবে আশা করছি সে (নেইমার) খেলতে পারবে, আমি কখনোই চাই না আমার প্রতিপক্ষ দলের কোনও খেলোয়াড় ইনজুরিতে থাকুক।’

মৌসুমের ঠিক সময়ে আবার ছন্দে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পিএসজির বিপক্ষে জোড়া লক্ষ্যভেদের পর লিগে আলাভেসের বিপক্ষেও পেয়েছেন ২ গোল। দলের সেরা অস্ত্রের প্রশংসাও ঝরল জিদানের মুখে, ‘ও নিজেকে খুব ভালো করে চেনে। আর আমরা সবসময়ই বলি ক্রিস্তিয়ানোর তার সেরা ফর্মে থাকাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক