‘মেসির স্বস্তির ঘুম আসবে বিশ্বকাপ জিতলে’

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫

‘মেসির স্বস্তির ঘুম আসবে বিশ্বকাপ জিতলে’ জাতীয় দলের জার্সিতে টানা তিন ফাইনাল হেরে হতাশায় অবসরও নিয়েছিলেন লিওনেল মেসি। ফিরে এসে আর্জেন্টিনাকে তুলেছেন রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। ২০১৮ সালের এই আসর দিয়েই মেসির আক্ষেপ ঘুচবে বলে মনে করেন স্বদেশি টেনিস তারকা হুয়ান মার্তিন দেল পোত্রো।

ব্যক্তিগত ও ক্লাব ফুটবলে এমন কোনও পুরস্কার নেই, যেটা জেতেননি মেসি। কিন্তু জাতীয় দলের কথা উঠলে সেখানে কেবলই হতাশার ছবি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল জার্মানির বিপক্ষে। সব মিলিয়ে তিন বছরে তিন ফাইনাল হারা বার্সেলোনা তারকা চতুর্থবারে সফল হবেন বলে বিশ্বাস দেল পোত্রোর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন টেনিস তারকা বলেছেন, ‘মেসি ক্যারিয়ারের সঙ্গে অন্য কাউকে দাঁড় করানো যায় না। ও অনেক সময় ধরে বিশ্বের সেরা খেলোয়াড়, তবে আমার বিশ্বাস মেসিও বিশ্বাস করে স্বস্তিতে ঘুমাতে ওর এই ট্রফিটা (বিশ্বকাপ) জেতা দরকার।’

আর সেটা ২০১৮ রাশিয়া বিশ্বকাপেই হয়ে যাবে বলে আশাবাদী তিনি, ‘আশা করছি এই বছর রাশিয়াতে ও সেটা করতে পারবে। আমি জানি সে কতটা ভুগছে, তাছাড়া মেসি এটার দাবিদার।’ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়ার। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী