চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। নেইমারের বাবা জানিয়েছেন, কমপক্ষে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। অবশ্য অস্ত্রোপচারের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি নেইমারের বাবা।
নেইমারের বাবা জানিয়েছেন, ‘তাকে ৬ থেকে ৮ সপ্তাহ চিকিৎসা করাতে হবে। অর্থাৎঅন্তত দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। অস্ত্রোপচার লাগুক আর না লাগুক, সেরে উঠতে এই সময় প্রয়োজন তার।’
গত রবিবার ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। ম্যাচটা প্যারিস সেন্ত জার্মেই ৩-০ গোলে জিতলেও স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয় নেইমারকে।
সোমবার আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান শেষে জানা গেছে, নেইমারের গোড়ালি মচকেছে এবং ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙেছে।








