এবার গ্রিয়েজমানের ৪ গোল

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৬:১৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৬:১৮

আন্তোয়ান গ্রিয়েজমান থামছেন না আন্তোয়ান গ্রিয়েজমান। থামানো যাচ্ছে না ফরাসি ফরোয়ার্ডকে। লা লিগার সেভিয়ার বিপক্ষে আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, বুধবার রাতে লেহানেসের বিপক্ষে সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি। এবার একাই করলেন ৪ গোল।

ঘরের মাঠে অ্যাতলেতিকোর মাদ্রিদের জিততে আর কাউকে কিছু করতে হয়নি তাই। গ্রিয়েজমানের দেওয়া গোলেই ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা লেহানেসকে। উড়তে থাকা এই ফরোয়ার্ডের জাদুতে বার্সেলোনাকে আরও চেপে ধরলো অ্যাতলেতিকো। শীর্ষে থাকা কাতালানদের সঙ্গে তাদের ব্যবধান যে এখন মাত্র ৪ পয়েন্টের। ব্যবধান বাড়াতে বৃহস্পতিবার দিবাগত রাতের ম্যাচে বার্সেলোনা নামবে লাস পালমাসের মাঠে।

মাত্র তিন দিনের ব্যবধানে দুটো হ্যাটট্রিক করে ফেললেন গ্রিয়েজমান। লিগের সবশেষ দুই ম্যাচে তার গোল ৭! সব মিলিয়ে এবারের লা লিগায় নিজের গোল সংখ্যা তিনি নিয়ে গেলেন ১৫-তে। অথচ এই গ্রিয়েজমানকে নিয়ে কত কথাই না হয়েছে কিছুদিন আগেও। কোনও জবাব না দিয়ে সঠিক সময়টাই খুঁজছিলেন হয়তো। সুযোগ বুঝে কী দারুণ জবাবটাই না দিচ্ছেন তিনি সমালোচকদের।

স্তাদিও ওয়ান্ডা মেট্রোপোলিটানোয় গোল উৎসব শুরু করেছিলেন গ্রিয়েজমান ম্যাচ ঘড়ির ২৬তম মিনিটে। এরপর ৩৫ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে বিরতিতে যাওয়া এই ফরাসি তারকা হ্যাটট্রিক পূরণ করেন ৫৬ মিনিটে। আর ৬৭ মিনিটে করেন দলের ও নিজের চতুর্থ গোলটি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম