দুঃসময় কাটিয়ে ওঠার প্রত্যয় নেইমারের

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৯:২১আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৯:২৬

দুঃসময় কাটিয়ে ওঠার প্রত্যয় নেইমারের প্রায় দুই মাসের জন্য ছিটকে গেলেন নেইমার। অস্ত্রোপচার করাতে হবে তার গোড়ালির। পিএসজির জার্সিতে আবার তাকে দেখা যেতে পারে মৌসুমের শেষ দিকে। বিশ্বকাপের আগে তাই থাকবে ফিটনেস নিয়ে শঙ্কা। কিন্তু সব বাধা টপকে যেতে চান তিনি।

মার্শেইর বিপক্ষে লিগ ওয়ানের শেষ ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। দুই দিন ধরে চলেছে তার ইনজুরি নিয়ে নানা জল্পনা। তবে সব গুঞ্জনকে সত্যি করে ছিটকে যেতে হলো তাকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে তার শূন্যতা হয়তো থাকবে খেলোয়াড়দের মাঝে। কিন্তু সেই অভাবের প্রভাব ম্যাচে ফেলতে চান না থিয়াগো সিলভারা।

নেইমারকে ছাড়াই সামনের পথটা পাড়ি দিতে প্রস্তুত পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শুভ কামনা জানিয়েছে সতীর্থদের। তিনিও চান নিজের এই কঠিন সময়টা উতরে যেতে। ব্রাজিলে ফিরে যাচ্ছেন তিনি পঞ্চম মেটাটারসালের অস্ত্রোপচার করাতে। এর আগে প্রত্যয়ী নেইমারের ইনস্টাগ্রামে পোস্ট, ‘বাধা-বিপত্তি আপনাকে থামাতে পারবে না। আপনি যদি সামনে কোনও দেয়াল দেখেন, হতাশ হবেন না। এটায় ওঠার একটা উপায় বের করতে হবে।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম