৭৪৬ দিন পর বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৬:০২আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:০৪

বার্সেলোনার বিপক্ষে লাস পালমাসের পেনাল্টি দিন যায়, মৌসুমও শেষ হয়, তবু লা লিগায় বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি পায় না প্রতিপক্ষ দলগুলো। এ নিয়ে দিনকয়েক আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ একটি প্রতিবেদনও ছেপেছিল। গত কিছুদিনের পেনাল্টি আলোচনা শেষে এবার ৭৪৬ দিন পর কাতালানদের বিপক্ষে এলো স্পট কিক।

লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতের এই ম্যাচ দিয়েই লা লিগায় দীর্ঘদিন পর বার্সেলোনার বিপক্ষে বাজে পেনাল্টির বাঁশি। বক্সের ভেতর লুকাস দিনিয়ার হাতে বল লাগলে রেফারি আন্তোনিও মাতেও লাহোস পেনাল্টি ‘উপহার’ দেন লাস পালমাসকে। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি বার্সেলোনার বিপক্ষে লিগে শেষবার পেনাল্টি পেয়েছিল কোনও দল। বৃহস্পতিবার রাতে ৭৯ ম্যাচ পর আবারও সেই দৃশ্য দেখে ফুটবল বিশ্ব।

৭৪৬ দিন আগে সেল্তা ভিগো পেয়েছিল বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি। জোর্দি আলবার ফাউলে শেষবার পেনাল্টি হজম করা কাতালানরা এবার এই লেফটব্যাকের জায়গায় খেলা দিনিয়ার কারণে দীর্ঘদিন পর প্রতিপক্ষকে দিল পেনাল্টি ‘উপহার’।

এই দুই স্পট কিকের মাঝে বার্সেলোনা ২১টি পেনাল্টি পেলেও তারা হজম করেনি একটিও। যে রেফারি এবার তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন, সেই লোহাসও বার্সেলোনার সূচিতে ২৬ ম্যাচ পরিচালনা করে কাতালানদের পক্ষে পাঁচবার বাজিয়েছেন পেনাল্টির বাঁশি। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের