রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি!

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ২০:১৭আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২১:২৭

রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি! ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিস (ভিএআর) ব্যবহারে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ফুটবলের নিয়মকানুন ঠিক করার সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। রেফারিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সহাযোগিতায় ভিডিও রিপ্লের এ প্রযুক্তি এতদিন ব্যবহার হয়েছে পরীক্ষামূলকভাবে।

আইএফএবি’র এই অনুমোদন রাশিয়া বিশ্বকাপে ভিএআর ব্যবহারের পথ তৈরি করলো। ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে এই প্রযুক্তির ব্যবহার হয়েছিল। তাছাড়া বুন্দেসলিগা ও সিরি ‘এ’ সহ বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। আগামী মৌসুমে লা লিগাও এই প্রযুক্তির দ্বারস্থ হবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী ১৬ মার্চ বোগোটায় ফিফা কাউন্সিলের পরের মিটিংয়ে ভিএআর প্রযুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গোল, পেনাল্টি ও লাল কার্ডের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিতর্ক এড়াতে ভিএআর স্পষ্ট ফলাফল দেয়। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম