‘ফুটবল তো আর ক্যাসিনো নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ২০:১৭আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:২৪

সংবাদ সম্মেলনে ফরোয়ার্ডদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাহনীর কোচ সাইফুল বারী টিটু। ছবি-বাফুফে এএফসি কাপ জয় দিয়ে শুরু করতে চেয়েছিল ঢাকা আবাহনী। কিন্তু হয়েছে ঠিক উল্টো। প্রথম ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের কাছে ১-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।  ঘরের মাঠে হারের জন্য ফরোয়ার্ডদের ব্যর্থতাকে দায়ী করলেন আবাহনীর কোচ সাইফুল বারী টিটু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সুযোগ পেলেও গোল করতে পারিনি। আর ওরা সুযোগ পেয়ে গোল করেছে। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের সানডে একাধিক সুযোগ নষ্ট করেছে। ও গোল করতে পারলে ম্যাচের চেহারাই পাল্টে যেতো, আমাদের হার নিয়ে মাঠ ছাড়তে হতো না।’

ম্যাচের ৬৫ মিনিটে সানডের লালকার্ডকেও হারের জন্য দায়ী করলেন টিটু, ‘এক গোলে পিছিয়ে থেকে আমাদের তো সমতা ফেরানোর জন্য মরিয়া হওয়ার কথা ছিল। অথচ লাল কার্ড দেখলো সানডে। তখনই আমাদের হার নিশ্চিত হয়ে যায়। আন্তর্জাতিক ম্যাচে কী করতে হবে তা সব খেলোয়াড়ের জানা উচিত। যাহোক, সামনে আরও ম্যাচ আছে। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি, দেখা যাক কী হয়!’

নিউ রেডিয়েন্টের কোচ অস্কার ব্রুসান ঢাকার মাঠে তিন পয়েন্ট পেয়ে উচ্ছ্বসিত, ‘তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে বলে আমি খুব খুশি। ফুটবল তো ক্যাসিনো নয়। ভাগ্য নয়, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। পরিশ্রম করেই আমরা ম্যাচ জিতেছি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম