চ্যাম্পিয়নস লিগে কাউকে ভয় পায় না লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৩:১৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৩:১৩

রবার্তো ফিরমিনো ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে উঠলো লিভারপুল। এবার তাদের চোখে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন। প্রায় এক দশক পর শেষ আটে উঠলেও প্রতিপক্ষ নিয়ে ভীত নয় ২০০৫ সালের চ্যাম্পিয়নরা।

পোর্তোর বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল। এপ্রিলে তাদের প্রতিপক্ষ কে সেটা চূড়ান্ত হবে ১৬ মার্চ। যে কোনও দলের মুখোমুখি হতে প্রস্তুত লিভারপুল। দলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন এ কথা।

এই মৌসুমে ইংল্যান্ডের প্রথম দল হয়ে শেষ আটে উঠেছে লিভারপুল। তাদের সঙ্গে চেলসি ও ম্যানইউ এখনও পরের পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। তাদের কাউকে প্রতিপক্ষ হিসেবে পেলে মন্দ হবে না জানান ফিরমিনো, ‘কেন নয়? হ্যা, ইংলিশ কোনও ক্লাবের বিপক্ষে পড়লে ভালো লাগবে। গত কয়েকটি মৌসুমে আমরা দেখিয়েছি সব ইংলিশ ক্লাবকে আমরা হারাতে পারি। তবে ড্রতে আমরা কাউকে ভয় পাই না।’

স্পেনের শীর্ষ কোনও ক্লাবকে নিয়েও দুশ্চিন্তা নেই পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের। এই মৌসুমে ২২ গোল করা ফিরমিনো বলেছেন, ‘প্রতিপক্ষ কে সেটা নিয়ে আমরা শঙ্কিত নই। শীর্ষ কোনও স্প্যানিশ ক্লাব? আমরা ভয় পাই না। আমি মনে করি না কোনও দলের জন্য আমাদের ভয় আছে। এই সময়ে এসে কাউকে ভয় পাওয়া উচিত নয়।’

শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান তারকা, ‘আমরা ভালো দল। বড় স্প্যানিশ দলগুলোর বিপক্ষে আমরা খেলতে পারি। আমরা তাদের সমকক্ষ। এখনও খেলার অনেক বাকি আছে, লিভারপুল ট্রফি জিততে চায়।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম