নেইমারকে পিএসজিতে থাকতে বললেন ব্রাজিলিয়ান সতীর্থ

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ২০:১০আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:১৬

পিএসজির অনুশীলনে নেইমারের সঙ্গে মারকুইনোস প্যারিস সেন্ত জার্মেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রাজিলিয়ান তারকা প্যারিসে থাকবেন কিনা, এই সংশয় যখন দেখা দিয়েছে, তখন তার ব্রাজিল ও পিএসজি সতীর্থ মারকুইনোস নেইমারকে পিএসজিতে থাকার কথা বলেছেন।

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ইউরোপের অন্যতম সেরা এই দল বাদ দিয়ে ইতিহাস-ঐতিহ্যে অনেক পিছিয়ে থাকা প্যারিসের ক্লাবটিতে তিনি কেন নাম লেখালেন, সেই আলোচনা হয়েছে অনেক। যদিও ব্রাজিলিয়ান তারকা বারবারই বলে আসছেন, নতুন চ্যালেঞ্জ নিতেই তিনি এসেছেন পার্ক দে প্রিন্সেসে। আর সেই চ্যালেঞ্জটা যে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতানোর, সেটা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু বাস্তবতা হলো, এবারও শেষ ষোলোর চৌকাঠ পেরোতে পারেনি ফরাসি ক্লাবটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। দলের এই অবস্থায় সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড প্যারিসে থাকবেন কিনা, উঠেছে সেই প্রশ্ন। তাছাড়া রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টিও অন্যকিছু ভাবাচ্ছে ফুটবল বিশ্বকে। পরিস্থিতি যখন এই, তখন নেইমারকে রিয়ালেই থাকার আহ্বান মারকুইনোসের।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি নেইমারকে বলব (পিএসজিতে) থাকার জন্য, এবং সবকিছু সুন্দর মতো গুছিয়ে নিতে।’ সঙ্গে যোগ করলেন, ‘ও আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের এই প্রকল্প, খেলোয়াড় ও কোচদের মধ্যে আত্মবিশ্বাস আনতে ওকে সত্যি দরকার।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের