সাবিনা-কৃষ্ণার ‘মিশন ইন্ডিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২১:২৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:৩৮

ভারতে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি সাবিনা ও কৃষ্ণা। ছবি-বাফুফে মালদ্বীপ লিগে তিনবার খেলেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবার তিনি যাচ্ছেন ভারতে খেলতে। তার সঙ্গী আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার। দুজনে খেলবেন ভারতের মহিলা ফুটবল লিগে, তামিলনাড়ুর সেথু এফসির জার্সিতে।

দ্বিতীয় বারের মতো আয়োজিত এই লিগে অংশ নিচ্ছে ৭টি দল।  খেলা শুরু হবে ২৫ মার্চ, পরদিন সাবিনা-কৃষ্ণাদের প্রথম প্রতিপক্ষ কৃপ্সা এফসি। লিগ পদ্ধতিতে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। ফাইনাল হবে ১৫ এপ্রিল।

মালদ্বীপে খেলার অভিজ্ঞতা হয়েছে আগেই। এবার ভারতে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি সাবিনা। সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘মালদ্বীপে তিনবার খেলেছি। সেখানে ইতিবাচক পারফরম্যান্স ছিল আমার। ভারতেও সেটা অব্যাহত রাখবো। তবে ভারতে শুধু ভারতীয় নয়, অন্য দেশের খেলোয়াড়রাও আমাদের প্রতিপক্ষ থাকবে। তাছাড়া মালদ্বীপ আর ভারতের ফুটবলের মধ্যে অনেক পার্থক্য। তাই আমার জন্য ভারতে খেলা নতুন চ্যালেঞ্জ।’

সাবিনার মতো কৃষ্ণাও ভালো খেলতে আশাবাদী, ‘এই প্রথম দেশের বাইরে খেলার সুযোগ এসেছে। ভারতে ভালো খেলতে চাই, দেশের সম্মান রাখতে চাই।’

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন শুভকামনা জানিয়ে রাখলেন দুজনের প্রতি,  ‘একসময় ভারতে আমাদের ছেলেরা ভালো পারফর্ম করেছে। প্রায় দুই দশক পর মেয়েরাও খেলতে যাচ্ছে ভারতে। এটা আমাদের ফুটবলের জন্য ইতিবাচক দিক। সাবিনা আর কৃষ্ণা ভালো খেলতে পারলে অন্যরাও ভারতে যাওয়ার সুযোগ পাবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের