‘চিন্তাও করিনি ম্যারাডোনার সঙ্গে দেখা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৮:২১আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:৪২

ম্যারাডোনাকে কাছে পেয়ে বাংলাদেশ দলের সদস্যরা অভিভূত। ছবি-ফেসবুক আগামী বছর স্পেশাল অলিম্পিক গেমস হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ সহ ৩০টি দেশের খেলোয়াড়রা এখন মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ এসে উপস্থিত ডিয়েগো ম্যারাডোনা! আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরকে কাছে পেয়ে সবাই একেবারে বিস্ময়ে বিমূঢ়।

আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরা ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। বাংলাদেশ স্পেশাল অলিম্পিক ফুটবল দলের সদস্যদের সঙ্গে ১০ মিনিট সময় কাটিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক, সবার সঙ্গে হাত মিলিয়েছেন।  

স্পেশাল অলিম্পিক দলে বুদ্ধিপ্রতিবন্ধী ছাড়াও স্বাভাবিক খেলোয়াড়রা আছেন। দলের অন্যতম সদস্য আরামবাগের তরুণ ফরোয়ার্ড মাহবুব রহমান জুয়েল ফুজাইরা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না! ফুটবলের জীবন্ত কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছে। কখনও চিন্তাও করতে পারিনি তার সঙ্গে দেখা হবে। দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তার সঙ্গে আমরা কথা বলেছি।  ফুটবল নিয়েই তিনি কথা বলেছেন। তাকে কাছে পেয়ে আমরা অভিভূত।’

ফুটবল-ঈশ্বর ফুটবল নিয়েই ছবি তুললেন সবার সঙ্গে। ছবি-ফেসবুক স্পেশাল অলিম্পিক দলের চিকিৎসক হাফিজুর রহমান  বলেছেন, ‘আমিরাতের  সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফুজাইরায় নিয়ে আসা হয়েছে আমাদের। এখানে আসার পর থেকেই আয়োজকরা বলছিল, আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। ফুজাইরা ফুটবল ক্লাবে অনুশীলনের সময় এত বড় সারপ্রাইজ পাবো, চিন্তাই করতে পারিনি।’

ফুটবলের জীবন্ত কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের সময়টা কীভাবেকেটে গেছে, বুঝতেই পারছেন না ডাক্তার হাফিজুর, ‘ম্যারাডোনার মতো ফুটবল মহাতারকার দেখা পেয়ে ছেলেরা বিস্ময়ে হতবাক। তিনি সবার সঙ্গে হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন, শুভকামনা জানিয়েছেন। অনেকের তো কি বিস্ময়ের ঘোরই কাটছে না। কীভাবে যে ১০টা মিনিট কেটে গেলো!’

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম বলেছেন, ‘আবুধাবিতে আগামী বছরের মার্চে স্পেশাল অলিম্পিক গেমস  হবে। এখন ৩০টি দেশের খেলোয়াড়দের নিয়ে মহড়া হচ্ছে।  আমাদের দেশও অংশ নিচ্ছে মহড়ায়। ভাগ্যিস ফুটবল দল গেছে, যে কারণে ম্যারাডোনার সঙ্গে দেখা করতে পেরেছে। অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা থাকলে হয়তো তিনি আসতেন না। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম