শেষ আটে স্প্যানিশ প্রতিপক্ষ চান না ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১৪:৩১আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৪:৩১

শেষ আটে স্প্যানিশ প্রতিপক্ষ চান না ইনিয়েস্তা রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সঙ্গে স্পেনের তৃতীয় ক্লাব হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। শুক্রবার চূড়ান্ত হবে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে। তিন স্প্যানিশ দল ছাড়াও শেষ ষোলোর বাধা পেরিয়েছে জুভেন্টাস, রোমা, বায়ার্ন মিউনিখ, ম্যানসিটি ও লিভারপুল। এদের কারও মধ্যে থেকেই প্রতিপক্ষ হিসেবে চান বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

ড্র নিয়ে স্প্যানিশ তারকার প্রত্যাশা, ‘স্প্যানিশ কোনও দল নয়। কারণ আমরা একে অপরকে অনেক ভালো করে চিনি। আমি তাদের কাউকে প্রতিপক্ষ হিসেবে চাই না।’

শিরোপার লক্ষ্যে বার্সা খেলবে জানালেন ইনিয়েস্তা, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য সবসময় থাকে। কিন্তু এটা কঠিন হবে। একটি খারাপ ম্যাচ ছিটকে দিতে পারে। আমাদের উদ্দেশ্য থাকবে ভুল কম করা। কারণ আমি বিশ্বাস করি এই শিরোপা জেতার মতো দল ও ফর্ম আমাদের আছে।’

ন্যু ক্যাম্পে ভবিষ্যৎ নিয়েও ম্যাচ শেষে কথা বললেন ইনিয়েস্তা। স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা এই মৌসুম শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানাবেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা সবার আগে জানাব ক্লাবকে, তারপর সবাই জানতে পারবে। ৩০ এপ্রিলের আগেই আমি সিদ্ধান্ত নেব। আমার ও ক্লাবের জন্য সেরা সিদ্ধান্ত নেব, আর কয়েকটা সপ্তাহ আছে।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের