থাই ক্লাবের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ২০:৪৭আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:৫১

বাংলাদেশের ম্যাচের একটি মুহূর্ত। ছবি-বাফুফে থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে একটুর জন্য হার এড়াতে পারেনি বাংলাদেশ। বুধবার থাই প্রিমিয়ার লিগের দল রাচাবুড়ি মিতর ফল এফসির কাছে লাল-সবুজের দল হেরেছে ১-০ গোলে। একমাত্র গোলটি হয়েছে ম্যাচের ৮৯ মিনিটে।

আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

রাচাবুড়ি এফসির মাঠে বেশ কয়েকটি সুযোগ পেয়েও বাংলাদেশ গোল করতে পারেনি। একবার গোলরক্ষককে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরেছেন আব্দুল্লাহ। আরেকবার  তপু বর্মণের ফ্রিকিক গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। দুই তরুণ ফরোয়ার্ড সুফিল আর জাফর ইকবালও নষ্ট করেছেন সুযোগ।

জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ ওর্ড খেলোয়াড়দের ভালো মতো পরখ করতে পেরেছেন এই ম্যাচে। মাঠে ২০ জনকে নামিয়েছেন তিনি। তবে গোলের দেখা পায়নি বাংলাদেশ। বরং শেষ বাঁশির কিছুক্ষণ আগে কর্নার থেকে গোল খেয়ে হার মানতে হয়েছে।

তবে হেরে গেলেও হতাশ নয় বাংলাদেশ দল। থাইল্যান্ড থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লাওস ম্যাচের আগে ভালোই প্রস্তুতি হয়েছে দলের। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে কীভাবে খেলতে হয় বুঝতে পেরেছে খেলোয়াড়রা। ওরা যেমন গোলের সুযোগ পেয়েছে, তেমনি আমরাও পেয়েছি।’

আগামী শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাই প্রিমিয়ার লিগের আরেক দল ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম