ইতালি ম্যাচে অনিশ্চিত মেসি!

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৮:৩৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৮:৩৮

ইতালি ম্যাচে অনিশ্চিত মেসি! আর্জেন্টিনার বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু হচ্ছে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে। শুক্রবার দিবাগত রাতের এই প্রীতি ম্যাচেই সংশয় তৈরি হয়েছে লিওনেল মেসির খেলা নিয়ে। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’র খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

চোট খুব একটা গুরুতর না হলেও কোচ হোর্হে সাম্পাওলি নাকি ঝুঁকি নিতে চাইছেন না দলের সেরা খেলোয়াড়কে নিয়ে। ‘ওলে’র খবর, শতভাগ ফিট হলেই কেবল ইতালির বিপক্ষে ম্যাচে দেখা যাবে মেসিকে। চার দিন পর স্পেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা, তাই মাদ্রিদের ম্যাচে পুরোপুরি ফিটের মেসিকে চায় তারা।

ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইতালি। এই ম্যাচ দিয়েই ২০১৮ সালে প্রথমবার মাঠে নামছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপ ও স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে আজ্জুরিদের বিপক্ষে লড়াইটা ছিল তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু মাঠে নামার আগেই মেসির খেলা নিয়ে জন্মেছে সংশয়ের মেঘ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ সাম্পাওলির ইঙ্গিত ছিল অবশ্য অন্যরকম, বলেছিলেন, ‘কিছুটা ক্লান্তির ছাপ আছে। তবে লিওর দুর্দান্ত অনুশীলন আমাদের সবাইকে চাপ থেকে মুক্তি দিয়েছে।’ কিন্তু আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’র খবরে নতুন করে সংশয় জন্মেছে। তাদের খবর, হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা হচ্ছে মেসির, চোট গুরুতর না হলেও তিনি শতভাগ ফিট না হলে সাম্পাওলি কোনও ঝুঁকি নেবেন না।

সংবাদমাধ্যমটি এও ছেপেছে, মেসি না খেলতে তার জায়গায় এভার বানেগার খেলার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার। ওলে, মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম