‘অতীত ভুলে জার্মানির সঙ্গে লড়বে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১৫:১১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৫:৫৪

‘অতীত ভুলে জার্মানির সঙ্গে লড়বে ব্রাজিল’ মঙ্গলবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল, চার বছর পর প্রথমবার। ম্যাচটি প্রীতি হলেও তাই ঘুরেফিরে আসছে ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালের সেই দুঃসহ স্মৃতি, যেখানে ৭-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল জার্মানরা। কোচ তিতে জানালেন, ওটা অতীত। জার্মানির বিপক্ষে সামনের ম্যাচে ‘মানসিকভাবে শক্তিশালী’ পারফরম্যান্স তিনি দেখার আশা করছেন তার খেলোয়াড়দের কাছ থেকে।

২০১৬ সালের জুনে তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল ১৮ ম্যাচ খেলে মাত্র ১টি হেরেছে, জয় ১৪ ম্যাচে। বাকি তিনটি হয়েছে ড্র। সবার আগে তারা নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপের টিকিট। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা টিকে থাকবে বিশ্বাস সান্তোসের সাবেক কোচের।

চার বছর আগের বাজে অভিজ্ঞতা দলে প্রভাব ফেলবে না বিশ্বাস তিতের, ‘৭-১ গোলের ওই ম্যাচটা সাম্প্রতিক। আমরা জানি বার্লিনে জার্মানিকে খেলতে হবে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তারা আমাদের ৭-১ গোলে হারিয়েছে এবং সেটা এখন অতীত।’

প্রীতি হলেও এই ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিতে। রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিলের কোচ বলেছেন, ‘আমরা এখন নিজেদের গুছিয়ে নিচ্ছি। আবেগের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। জার্মানির বিপক্ষে আমরা ফুটবল খেলতে চাই। মানসিকভাবে শক্তিশালী থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে চাই। আমাদের খেলার ধরন মাঠে প্রয়োগ করব আমরা।’

জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে মস্কোতে শুক্রবার জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ব্রাজিল। এদিন মিরান্দা, ফিলিপ কৌতিনিয়ো ও পাউলিনিয়োর গোলে সহজ জয় পেয়েছে তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম