রাশিয়ায় শেষ বিশ্বকাপের ইঙ্গিত মেসির

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৬:৩৮

রাশিয়ায় শেষ বিশ্বকাপের ইঙ্গিত মেসির বয়স এখন ৩০। রাশিয়া বিশ্বকাপ খেলতে খেলতে লিওনেল মেসির বয়স হবে ৩১। ২০১৮ সালের বিশ্বকাপেই তাই নিজের শেষ দেখছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রাশিয়াতেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০২২ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৫। কারণ কাতারের বিশ্বকাপ হওয়ার কথা নভেম্বর-ডিসেম্বরে। ওই বয়সে যে এখনকার মেসিকে পাওয়া যাবে না, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তিনি নন, দলের অনেক খেলোয়াড়ই থাকবেন ক্যারিয়ারের শেষ দিকে। তাই বিশ্বকাপের জন্য রাশিয়াতেই শেষ দেখছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

মঙ্গলবার দিবাগত রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে ‘ফক্স স্পোর্টস’কে মেসি বলেছেন, ‘মানুষজনের চেয়ে আমরা নিজেদের কাছেই বেশি ঋণী। আমরা সবসময়ই আমাদের সর্বোচ্চটা দেই। তিনটি ফাইনালে উঠেছি, কিন্তু হয়নি কারণ ঈশ্বর চাননি।’

আবারও আশায় বুক বাঁধছেন তিনি রাশিয়া বিশ্বকাপ নিয়ে। যে টুর্নামেন্টে নিজের শেষের ইঙ্গিত দিয়ে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘(বিশ্বকাপে) আমাদের শেষ সুযোগ। শেষ সুযোগ, এবং সেটা অন্য সববারের চেয়ে বেশি।’ সঙ্গে যোগ করেছেন, ‘(সুযোগ) আরেকবার আসবে না, এই বিশ্বকাপকে শেষ হিসেবেই মনে করতে হবে এবং সেই সুযোগের সুবিধাটা নিতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রজন্ম চলে যাবে এবং অনেক খেলোয়াড়ের বদল হবে।’

ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে শেষবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর দুইবার ফাইনালে উঠলেও জেতা হয়নি। ২০১৪ বিশ্বকাপে শিরোপা জেতার মঞ্চে উঠলেও পারেননি মেসি। এবার নামতে যাচ্ছেন আরেকবার। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল পর্ব নিশ্চিত করা আলবিসেলেস্তেদের ফেভারিট মানছেন না মেসি।

বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘আর্জেন্টিনাকে সবসময় বিবেচনায় রাখা হয়, কারণ আমরা আর্জেন্টিনা, কারণ এটা অনেক বড় শিরোপা। তবে বাস্তবতা হচ্ছে, এখন আমাদের চারপাশটা বদলে গেছে। আমরা ফেভারিট না। আরও অনেক ভালো দল আছে, যার মধ্যে রয়েছে স্পেন, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স। তারা আমাদের চেয়ে এগিয়ে এবং ফেভারিট।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম