বিশ্বকাপের প্রস্তুতিতে আর্জেন্টিনার সামনে স্পেন

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২১:০৮

মেসির খেলা নিয়ে সংশয় থাকলেও সের্হিয়ো আগুয়েরো ছিটকে গেছেন আগেই লিওনেল মেসি খেলবেন তো? স্পেন ম্যাচের আগে এই প্রশ্নটাই বেশি ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। আর্জেন্টাইন অধিনায়কের মাঠে নামাটা এখনও অনিশ্চিত। বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা অস্ত্রকে পাওয়া না গেলে আলবিসেলেস্তেদের জন্য তা হবে বড় হতাশার।

অ্যাতলেতিকো মাদ্রিদের স্তাদিও ওয়ান্দা মেত্রোপোলিতানোর আন্তর্জাতিক অভিষেক ম্যাচটি বিশ্বকাপের আগে দুদলের জন্য বড় প্রস্তুতির মঞ্চ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১-৩০ মিনিটে শুরু হওয়া খেলা দিয়ে দলের অবস্থান দেখে নিতে চান কোচেরা। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি স্পেনের বিপক্ষে লড়াইকে গুরুত্ব দিয়েছেন খুব বেশি। ইতালির বিপক্ষে মেসিকে না পেলেও আশা করেছিলেন স্পেন ম্যাচে পাবেন বার্সেলোনা ফরোয়ার্ডকে।

যদিও মেসিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া আগেই জানিয়ে রেখেছেন, ‘যদি সে শতভাগ ফিট না থাকে, তাহলে আমাদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমাদের সবারই একই লক্ষ্য- রাশিয়া (বিশ্বকাপ)।’ আর্জেন্টিনা যদি সত্যি ঝুঁকি নিতে না চায়, তাহলে স্পেনের বিপক্ষে মেসির না খেলার সম্ভাবনাই বেশি। ‘ইএসপিএনএফসি’র খবর, এএফএ’র একটি সূত্র নিশ্চিত করেছে স্পেনের বিপক্ষে খেলতে পারবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম আবার জানিয়েছে, ৪৫ মিনিট খেলবেন মেসি। এই সময়টা মাঠে থাকতে পারলেও তা হবে আর্জেন্টিনার জন্য ‘পরম’ পাওয়া। সাম্পাওলি স্পষ্টই জানিয়ে রেখেছেন, তার সব পরিকল্পনা মেসিকে ঘিরে। বিশ্বকাপ স্কোয়াডে তারাই থাকবেন, যাদের সঙ্গে মেসির যোগাযোগ ও বোঝাপড়া ভালো। সেটা বুঝতে হলে স্পেনের বিপক্ষে বার্সেলোনা তারকার মাঠে থাকাটা যে খুব জরুরি।

ইতালির বিপক্ষে আগের ম্যাচে অবশ্য মেসিকে ছাড়াই উতরে গেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এভার বানেগা ও মানুয়েল লানজিনির লক্ষ্যভেদে বিশ্বকাপ মিস করা আজ্জুরিদের হারিয়েছে ২-০ গোলে। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই স্পেন পরীক্ষায় নামতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যে ম্যাচে সের্হিয়ো আগুয়েরোর না খেলাটা নিশ্চিত।

জার্মানির বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করা স্পেন জয়ের খোঁজে নামবে ঘরের মাঠে। আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে নিজেদের ঝালিয়ে নিতে চাইলেন কোচ হুলিয়েন লোপেতেগুই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। এখনকার স্কোয়াডের সবচেয়ে বেশি গোলের মালিক দাভিদ সিলভা ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। ২৩ জনের দলে আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিয়ো রামোসেরই কেবল ১০ ম্যাচের উপরে খেলার অভিজ্ঞতা আছে ‘লা রোজাদের’ জার্সিতে।

সবশেষ দুই ম্যাচে জয় পায়নি স্পেন। রাশিয়ার বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের পর জার্মানির সঙ্গে ১-১ গোলের ড্র। ফল নিয়ে অবশ্য মোটেও ভাবছে না স্পেন। বিশ্বকাপের আগে দলের শক্তি-দুর্বলতা দেখে নেওয়াটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্জেন্টাইন কোচ সাম্পাওলির জন্য বিষয়টি একই। আর এজন্যই তিনি আক্ষেপে পুড়বেন, যদি মেসিকে না পান স্প্যানিশদের বিপক্ষে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী