গিনেস বুকে নাম লেখানোর আশা বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ২২:৪৬আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২২:৪৬

চার ফাইনালিস্ট দলের অধিনায়ক (ছবি বাফুফে) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল হবে বুধবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৪ হাজার ৬৮৮টি স্কুলের ১০ লাখ ৯৯ হাজার ৬৯৬ জন ছাত্র অংশ নিয়েছে। আর বঙ্গমাতা গোল্ডকাপে ছিল ১০ লাখ ৯৯ হাজার ৬১১ জন ছাত্রীর অংশগ্রহণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশা, এত জনের অংশগ্রহণের কারণে গিনেস ‍বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে এই দুটি টুর্নামেন্টের।

মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বলেছেন, ‘আমরা গিনেস ‍বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, আগামী বছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের নাম গিনেস বুকে উঠবে।’

অধিনায়কদের সঙ্গে কথা বলছেন সালাউদ্দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘পৃথিবীতে এত বড় টুর্নামেন্ট হয় না। সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনও বিকল্প নেই। এই দুই প্রতিযোগিতা থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘দেশের ইতিহাসে এটা একটা মাইলফলক। আয়োজকদের সেজন্য প্রশংসা করতেই হবে।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে কক্সবাজার পেকুয়ার পূর্ব উজানটিয়া স্কুল ও পাবনা সাঁথিয়ার ভুলবাড়িয়া স্কুল। আর বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের পঁচারুখী সরকারি স্কুলের প্রতিপক্ষ  ঝিনাইদহের শৈলকুপা দোহারো সরকারি স্কুল। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী