জার্মানিকে হারিয়ে ব্রাজিলের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ০২:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১১:৫৮

গোল উদযাপন করছেন হেসুস বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে টানা ২২ ম্যাচ পর হারলো জার্মানি। গ্যাব্রিয়েল হেসুসের একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়নরা হারালো অজেয় থাকার তকমা। মঙ্গলবার প্রীতি ম্যাচে ১-০ গোলে তাদের বিপক্ষে জিতলো ব্রাজিল।

২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলে হারের পর প্রথমবার জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই জয় ব্রাজিলিয়ান ফুটবলের অন্ধকারাচ্ছন্ন ওই দিনটি মুছে না দিলেও ষষ্ঠ শিরোপার মিশনে আত্মবিশ্বাসী করে তুললো তিতের দলকে।

মিনেইরোর ওই ট্র্যাজেডির দিনে ছিলেন না নেইমার, বার্লিনেও তাদের প্রাণভোমরাকে পায়নি ব্রাজিল। তার অনুপস্থিতিতে সব আলো কাড়লেন ম্যানসিটির স্ট্রাইকার হেসুস। দ্বিতীয়ার্ধে পাউলিনিয়ো ও ফিলিপ কৌতিনিয়ো সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। জয়ের ব্যবধান ছোট হলেও ব্রাজিল প্রমাণ করলো, তারা প্রস্তুত। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ সাফল্য পাওয়া জার্মানির দুশ্চিন্তা বেড়ে গেলো এই হারে। আগামী জুনে অস্ট্রিয়া ও সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফেরাতে হবে তাদের হারানো আত্মবিশ্বাস।

শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালের ভূত যেন চার বছর পর আবারও চেপে বসেছিল তাদের ঘাড়ে। প্রথম ৩৫ মিনিট সুবিধা করতে পারেনি তারা। বরং জার্মানি দাপটের সঙ্গে আক্রমণ চালিয়েছে বেশ কয়েকবার।

৯ মিনিটে টনি ক্রসের ফ্রিকিক থেকে বোয়েটাং বল দেন মারিও গোমেসকে, স্টুটগার্টের অ্যাটাকারকে সময়মতো বাধা দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। ২১ মিনিটে লিওন গোরেৎকার গোলপোস্টের বেশ কাছ থেকে হেড নেন। কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। আবারও ৩৫ মিনিটে একইভাবে ব্যর্থ হন শালকের এই মিডফিল্ডার।

ব্রাজিলের গোল উদযাপন পরের মিনিট থেকে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাজিল। ৩৬ মিনিটে দারুণ চেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছিলেন হেসুস। দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যে শট নেন, কিন্তু ক্রসবারের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। এই ভুলের দুঃখ পরের মিনিটে কাটিয়ে ওঠেন ম্যানসিটির স্ট্রাইকার।

৩৭ মিনিটে উইলিয়ানের চমৎকার ক্রস মাপা হেডে গোলমুখে পাঠান হেসুস। জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ হাত দিয়ে বল প্রায় আটকে দিয়েছিলেন। কিন্তু পেছনে পড়ে যাওয়ায় পারেননি ব্রাজিলের গোল ঠেকাতে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তিতের শিষ্যরা।

বিরতির পর আরও কয়েকবার আক্রমণ চালায় ব্রাজিল। ৫৬ মিনিটে উইলিয়ানের শট দারুণ চেষ্টায় প্রতিহত করেন রুদিগার। দুই মিনিট পর কৌতিনিয়ো বল তুলে মারেন গোলবারের উপর দিয়ে। ৬৮ মিনিটে হেসুসের হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়।

ইনজুরি সময়ে ড্র্যাক্সলারকে দারুণ দক্ষতায় রুখে দিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন অ্যালিসন।

২০০৪ সালের পর প্রথমবার টানা চার ম্যাচ জয়হীন থাকলো আগের তিন ম্যাচে ড্র করা জার্মানি। আর ২০১৬ সালের পর প্রথম হারের স্বাদ পেলো তারা। সেই বছর ইউরো সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম