মেসির চোট নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ২২:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২২:৪৯

মেসির চোট নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ আর্জেন্টিনা ঝুঁকি নিতে চায়নি লিওনেল মেসিকে নিয়ে। তাই চোট খুব একটা গুরুতর না হলেও ইতালি ও স্পেনের বিপক্ষে মেসিকে খেলাননি কোচ হোর্হে সাম্পাওলি। যদিও আর্জেন্টাইন অধিনায়কের চোট নিয়ে মোটেও চিন্তিত নন তার ক্লাব বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভারদে।

বিশ্বকাপের আগের প্রস্তুতিতে ইতালি ও স্পেনের বিপক্ষে ম্যাচ, আর্জেন্টিনার প্রত্যাশা ছিল অনেক। শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে মেসিকে ঘিরে সাজানো ছক কতটা কাজে দেয়, সেটাই ছিল দেখার। কিন্তু মাংশপেশীর চোটে দর্শক হয়েই থাকতে হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে।

আন্তর্জাতিক বিরতি শেষে আবার শুরু হয়ে যাচ্ছে লা লিগা। শনিবার রাতেই বার্সেলোনা মাঠে নামবে সেভিয়ার। ওই ম্যাচে মেসির না খেলা নিয়ে খুব একটা শঙ্কিত নন ভালভারদে। মেসির চোটকে মোটেও বড় করে দেখছেন না বার্সেলোনা কোচ। মঙ্গলবার এক ইভেন্টে তার কণ্ঠের সুরটা তেমনই, ‘আমি শান্ত আছি। কারণ আমাদের বিশ্বাস এটা (চোট) মোটেও গুরুত্বপূর্ণ কিছু না। (আর্জেন্টিনার ম্যাচের) আগেও আমরা চিন্তিত ছিলাম না, দেখা যাক ওর অবস্থা কী।’

ভালভারদে নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক বিরতির আগে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শেষেই কিছুটা অস্বস্তিতে ভুগেছিলেন মেসি। বার্সেলোনা ফরোয়ার্ডও ইতালি ম্যাচ মিস করার খবর নিশ্চিত করে জানিয়েছিলেন, অস্বস্তি নিয়েই যোগ দিয়েছিলেন তিনি আর্জেন্টিনা ক্যাম্পে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের