অনুশীলন করলেও সেভিয়ার বিপক্ষে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ১১:১৯আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১১:২১

অনুশীলনে পিকের সঙ্গে মেসি ইতালি ও স্পেনের বিপক্ষে অনুশীলন করেও শেষ মুহূর্তে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েন লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা এই ফরোয়ার্ড এখন বার্সেলোনায় ফিরেছেন। অনুশীলনও করেছেন কিছুক্ষণ। তবে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগায় অনিশ্চিত তিনি।

আন্তর্জাতিক সূচি শেষে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের শেষ পর্ব। লা লিগার শীর্ষে থাকা বার্সা খেলবে সেভিয়ার মাঠে। এই ম্যাচের আগে বৃহস্পতিবার ট্রেনিং সেশনে দেখা গেলো মেসিকে।

বার্সা কোচ এরনেস্তো ভালভারদে বলেছিলেন, মেসিকে ফিটনেস পরীক্ষা দিয়ে দলে ফিরতে হবে। ক্লাব এক বিবৃতিতে জানায়, পুরো ট্রেনিং সেশনে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সা জানায়, ‘টিটো ভিলানোভার পিচে অনুশীলন সেশন হয়েছে। সেশনের কিছুক্ষণ লিও মেসি দলের সঙ্গে ছিলেন।’

এদিকে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনেরও খেলা অনিশ্চিত। ব্রাজিলের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিলেন না জার্মানির গোলরক্ষক।

লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিকট প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। আগামী দুই সপ্তাহ ব্যস্ত সময় কাটবে কাতালানদের। সেভিয়ার ম্যাচ শেষে বুধবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলবে তারা। এরপর ন্যু ক্যাম্পে পরের শনিবার লা লিগায় লেহাসেনকে মোকাবিলা করবে কাতালানরা, আর ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে তাদের দ্বিতীয় লেগ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী