মেসি আছেন রোনালদো নেই

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ১৫:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৫:২৭

মেসি আছেন রোনালদো নেই আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি লিওনেল মেসির। তবে ক্লাব ফুটবলে সেভিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচের স্কোয়াডে তাকে রেখেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। যদিও লিগের এবারের রাউন্ডে লাস পালমাসের বিপক্ষে নেই ক্রিস্তিয়ানো রোনালদো।

শনিবার রাতে সেভিয়ার মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদও অতিথি হয়ে যাবে লাস পালমাসের মাঠে। লা লিগার ৩০তম রাউন্ডের ম্যাচে মেসিকে নিয়েই ছিল সংশয়। মাংসপেশীর চোটে আর্জেন্টিনার দুটো প্রীতি ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি তার। তাই এই ফরোয়ার্ডের সেভিয়া সফরে যাওয়া নিয়ে ছিল অনিশ্চতায়। রোনালদোকে নিয়ে কোনও সংশয় ছিল না। পর্তুগিজ যুবরাজের চোটজনিত কোনও সমস্যাও নেই। এরপরও লাস পালমাসের বিপক্ষে দলে রাখেননি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

লা লিগার আশা ছেড়ে দিয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ১৫ পয়েন্টের। সবেধন নীলমনি হয়ে থাকা চ্যাম্পিয়নস লিগ নিয়েই তাদের যত চেষ্টা। মাঝ সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে হবে জুভেন্টাসের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা অস্ত্রকে সতেজ পেতেই রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিদান।

আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে না পারায় সংশয় ছিল মেসির সেভিয়ার বিপক্ষে দলে থাকা নিয়ে। বার্সেলোনা কোচ ভালভারদে দলে না রাখারই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেভিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে ‘এলএমটেন’-এর নাম থাকা মানে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। তবে মাঠে নামবেন কিনা, সেটা পুরোপুরি নিশ্চিত হতে চান ভালভারদে, ‘মেসি কিছুটা অস্বস্তিতে ভুগছে, আমরা বিষয়টি আমলে নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা ওর সেভাবেই যত্ন নেবো, যেভাবে আর্জেন্টিনা জাতীয় দল করেছে।’ গোল ডটকম, মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম