শিরোপায় চোখ রেখে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ২৩:১০আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২৩:১০

হংকংকে হারানোর লক্ষ্যে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। ছবি-বাফুফে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ জকি কাপ ফুটবল টুর্নামেন্টে লাল-সবুজের দলের সঙ্গে মালয়েশিয়া ১০-১ আর ইরান বিধ্বস্ত হয়েছে ৮-১ গোলে। রবিবার টুর্নামেন্টের অঘোষিত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক হংকং। দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া লড়াই জিতে শিরোপার উচ্ছ্বাসে মেতে ওঠার লক্ষ্য বাংলাদেশের।

শনিবার তহুরা খাতুন ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ইরানকে গোল বন্যায় ভাসিয়ে দলের সবাই এখন নির্ভার। শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত, কারণ গোল গড়ে হংকংয়ের (+২) চেয়ে বাংলাদেশ (+১৬) অনেক এগিয়ে। কোচ  গোলাম রব্বানী ছোটন অবশ্য জিতেই শিরোপা উৎসবে মেতে উঠতে চান, ‘আমরা বেশ স্বাচ্ছন্দ্যে দুটি ম্যাচ জিতেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স খুবই ভালো। আশা করি, তৃতীয় আর শেষ ম্যাচও সহজে জিততে পারবো। শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’

প্রতিপক্ষ হংকংকে নিয়ে অবশ্য তার কণ্ঠে যথেষ্ট সমীহ, ‘স্বাগতিক দল হিসেবে হংকং ভালোই খেলছে। ওদের দলে একাধিক কুশলী খেলোয়াড় আছে। তবে আমরা প্রথম দুই ম্যাচের মতো দ্রুত লয়ে খেলতে পারলে জয় আসবেই।’

অধিনায়ক মারিয়া মান্ডাও শিরোপা জিততে আত্মবিশ্বাসী, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি, এখন শেষ ম্যাচও জিততে চাই। হংকংকে হারাতে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করবো।’

ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড তহুরা খাতুনের কথা, ‘আমি দুই ম্যাচেই গোল পেয়েছি, হ্যাটট্রিকও করেছি। হংকংয়ের বিপক্ষেও গোল করতে চাই। আমাদের লক্ষ্য ট্রফি জয়।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী