আমেরিকান ফুটবলে ইব্রার রাজকীয় অভিষেক

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ১৭:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:৪৯

গোল করে ইব্রার উদযাপন মেজর লিগ সকারে দুর্দান্ত অভিষেক হলো জ্লাতান ইব্রাহিমোভিচের। ৩-১ গোলে পিছিয়ে থাকা এলএ গ্যালাক্সিকে জেতালেন জোড়া গোল করে। স্টাবহাব সেন্টারে নগর প্রতিদ্বন্দ্বী এলএএফসিকে ৪-৩ গোলে হারিয়েছে সুইডিশ স্ট্রাইকারের দল।

দ্বিতীয়ার্ধে গ্যালারি থেকে স্লোগান ‘আমরা জ্লাতানকে চাই’। ভক্তদের হতাশ করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা। ৭১ মিনিটে বদলি মাঠে নামেন তিনি। দুই মিনিট পরই গ্যালাক্সির গোল শোধে অবদান রাখেন ইব্রাহিমোভিচ। ক্রিস পন্টিয়াস স্কোর ৩-২ করেন। এরপর সুইডিশ স্ট্রাইকার জোড়া গোল করে দলকে জেতান।

৭৭ মিনিটে প্রথম শটে লক্ষ্যভেদ করেন ইব্রাহিমোভিচ। ৩৮ গজ দূর থেকে নেওয়া তার হাফভলি আটকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক টাইলার। ইনজুরি সময়ে এমানুয়েল বোয়েটাংয়ের ক্রস থেকে নিখুঁত হেডে জয়সূচক গোল করেন পিএসজির সাবেক তারকা।

গত বৃহস্পতিবার রাতে আমেরিকায় পা রাখেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। পরের দিন অনুশীলন করেছেন সতীর্থদের সঙ্গে। নতুন ক্লাবে কতটা মানিয়ে নিলেন, সেটা প্রমাণ পাওয়া গেলো প্রথম ম্যাচেই। স্মরণীয় অভিষেকের দারুণ ইতিহাস আছে ইব্রাহিমোভিচের। ২০১৬ সালে ম্যানইউতে ও ২০১২ সালে পিএসজিতে প্রথম ম্যাচেই গোল করেছিলেন তিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম