বর্ষীয়ান কোচ ওয়াজেদ গাজীর পাশে মারুফুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ২১:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২১:৪৪

ওয়াজেদের হাতে টাকা তুলে দিচ্ছেন মারুফুলরা দীর্ঘদিন ধরে অসুস্থ বর্ষীয়ান কোচ ওয়াজেদ গাজী। অসুস্থতার কারণে বাধ্য হয়েই ফুটবল থেকে দূরে থাকতে হয়েছে। যশোরে তার ঠিকানা। কিন্তু সেখানে আছেন বেশ কষ্টে। আর্থিক অভাব-অনটনেই তার জীর্ণ দশা। শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো এখন চলাফেরা করাই দায় হয়ে উঠেছে তার। ঠিক এই সময় উয়েফা ‘এ’ লাইসেন্স প্রাপ্ত কোচ মারুফুল হকের উদ্যোগে বাংলাদেশ ফুটবল কোচেস ফোরাম তার পাশে এসে দাড়িয়েছে।

রবিবার যশোরে ওয়াজেদ গাজীর বাসায় গিয়ে কোচদের প্রতিনিধি হিসেবে মারুফুল হক ও জাকারিয়া বাবু তার হাতে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন। তার শারীরিক অবস্থারও খোঁজ-খবর নেন তারা।

কয়েক দিন আগে হাঁটতে গিয়ে পড়ে যান ওয়াজেদ, ভেঙে যায় তার বাম হাত। কপালও ফেটেছিল বেশ।

ওয়াজেদকে দেখে এসে কোচ মারুফুল জানিয়েছেন, “চার দিন আগে তিনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। লাঠি ছাড়া হাটতে গিয়েই তিনি পড়ে যান। আসলে তিনি আমাদের বলছিলেন, ‘আমি গাজী। লাঠি দিয়ে কেন হাঁটবো?’ আসলে বিবেকের তাড়নায় আমরা তার পাশে এসে দাড়িয়েছি। আমি উদ্যোগ নিয়ে সবাইকে এক করেছি।’’

ঢাকার ফুটবলে প্রায় তিন বছর আগে ওয়াজেদ উপদেষ্টা কোচ হিসেবে আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসিরও কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম