মারিয়া-তহুরাদের যুক্তরাষ্ট্রে খেলার সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ২১:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২১:৩৪

হংকংয়ে শিরোপা জিতে মেয়েদের উচ্ছ্বাস। ছবি-বাফুফে হংকংয়ে জকি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপা জয়ী বাংলাদেশের মেয়েদের সামনে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ। আগামী আগস্টে ফ্লোরিডায় হবে কনকাকাফ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবল। ৩২ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতায় কনকাকাফ অঞ্চলের দেশগুলো ছাড়াও ইউরোপ থেকে দুটি এবং এশিয়া থেকে একটি দেশ অংশ নেবে। বাংলাদেশ সহ ২০টি দেশকে এন্ট্রি দিতে বলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এন্ট্রি প্রাপ্তির পর এএফসি সিদ্ধান্ত নেবে, কোন দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবে।

অবশ্য সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলও হবে আগস্টে। তবে ফ্লোরিডার টুর্নামেন্টে অংশ নিতে বেশি আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন,‘ এএফসির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছি। আমরা এই প্রতিযোগিতায় খেলতে আগ্রহী, তাই এন্ট্রি পাঠিয়ে দিয়েছি। এটা বেশ উঁচু মানের প্রতিযোগিতা হবে, কারণ যুক্তরাষ্ট্র ও কানাডা অংশ নেবে। দুটো দেশই মেয়েদের ফুটবলের পরাশক্তি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের