ওর্ডের উত্তরসূরীর খোঁজে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২০:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:০১

ওর্ডের বিদায়ের পর জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজতে শুরু করেছে বাফুফে জাতীয় ফুটবল দলের কোনও বিদেশি কোচের মেয়াদ শেষ করার উদাহরণ কমই আছে। কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার পর এমন কোনও উদাহরণই নেই। ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডো থেকে অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ড কেউই মেয়াদ পূর্ণ করে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারেননি। ওর্ডের উত্তরসূরী খুঁজে বের করাই এখন বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ।

এ বছর সাফ ফুটবল, বঙ্গবন্ধু কাপ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে আগামী সেপ্টেম্বরে সাফ ফুটবল হবে ঢাকায়। ঘরের মাঠে দক্ষিণ এশিয়ার সেরা টুর্নামেন্টে কঠিন পরীক্ষাই দিতে হবে লাল-সবুজের দলকে।

সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে আবারও বিদেশি কোচের দ্বারস্থ হতে পারে বাফুফে। এরই মধ্যে জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন ১২ জন বিদেশি। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আগামী ১০ এপ্রিল ন্যাশনাল টিমস কমিটির সভায় জাতীয় দলের কোচ নিয়ে আলোচনা হবে। আমরা বেশ কয়েকজন বিদেশি কোচের সিভি পেয়েছি। আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারপর চূড়ান্ত হবে কোচ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম