হ্যাটট্রিক নয়, দলের জয়ই সাবিনার কাছে বড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২২:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০১:৩১

সাবিনা খাতুন ভারতীয় মহিলা ফুটবল লিগে সাবিনা খাতুনের দারুণ পারফরম্যান্স। চার ম্যাচে চারটি গোল করেছেন তিনি। আজ তার জোড়া গোলেই পিছিয়ে পড়েও সেথু এফসি হারিয়ে দিয়েছে ইন্ডিয়া রাশ সকার ক্লাবকে। দল তার পারফরম্যান্সে খুশি, দলকে  তৃতীয় জয় উপহার দিতে পেরে বাংলাদেশের অধিনায়কও খুশি।

একাধিক সুযোগ নষ্ট করায় সাবিনা হ্যাটট্রিক করতে পারেননি। তবে এ নিয়ে তার মনে কোনও খেদ নেই। বাংলা ট্রিবিউনকে এই স্ট্রাইকার বলেছেন, ‘সব পাস থেকে তো গোল হবে না। আজ দুটির বেশি গোল পাইনি। হ্যাটট্রিক করতে পারলে খুব ভালো লাগতো। তবে দল জিতেছে, আর আমি তাতেই খুশি।’

আজ জোড়া গোল করে দলকে জেতানোর পর কোচ আর সতীর্থরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সবার ভালোবাসায় সাবিনা অভিভূত, ‘আজ জোড়া গোল করার পর সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে, কোচ আমাকে বাহবা দিয়েছেন। দেশের বাইরে কোনও ক্লাবের হয়ে ভালো পারফর্ম করে নিজের কাছেই অন্যরকম লাগছে।’

সেথু এফসির আর দুই ম্যাচ বাকি। এবার হ্যাটট্রিক হবে তো? সাবিনার জবাব, ‘আমি নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি। দল জিতলেই আমি খুশি। তবে গোল পেলে কার না ভালো লাগে! সামনের দুই ম্যাচে আশা করি জিততে পারবো, গোল করতে পারবো। হ্যাটট্রিক হবে কিনা তা অবশ্য বলতে পারছি না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম