ভালো আছেন সালাহ

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৬:৫২

মাঠ ছাড়ছেন মোহাম্মদ সালাহ ম্যানচেস্টার সিটির বিপক্ষে আনন্দের রাতে লিভারপুল সমর্থকদের মনে সংশয় ছড়ায় মোহাম্মদ সালাহর মাঠ ছাড়ার দৃশ্য। তাহলে কি চোটে পড়লেন মিশরীয় ফরোয়ার্ড? লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য স্বস্তির খবরই দিয়েছেন, ‘ভালো আছে সালাহ’।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের পাওয়া ৩-০ গোলের জয়ের পথে প্রথম লক্ষ্যভেদটা সালাহর। পরে সাদিও মানেকে দিয়ে দলের তৃতীয় গোলটিও করান ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ড। কিন্তু ৫২ মিনিটে তাকে ছাড়তে হয় মাঠ। জর্জিনিও ভিনালডামের বদলি হয়ে মাঠ ছাড়ার পর ডাগ আউটে আর থাকেননি, দলের ফিজিও’র সঙ্গে সোজা বেরিয়ে যান টানেল দিয়ে। তাই শনিবার এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে তার খেলা নিয়ে জন্মেছে সংশয়।

যদিও সালাহর অবস্থার ব্যাপারে ইতিবাচক ক্লপ। দুশ্চিন্তার কিছু দেখছেন না তিনি। শিষ্যের সঙ্গে কথা বলে জার্মান কোচ দিয়েছেন ভালো খবরই, “ম্যাচ শেষে সালাহকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছে, ‘আমি সুস্থ আছি, ভালো আছি।’ তবে এখন আমাদের পরীক্ষা-নিরীক্ষার ফলের অপেক্ষা থাকতে হবে।”

তবে লিভারপুল ফরোয়ার্ড যে অস্বস্তিতে ভুগছিলেন, সেটা নিশ্চিত করেছেন ক্লপ, ‘সাইডলাইনের দিকে এসে ও আমাকে জানিয়েছিল, মাঝেমধ্যে অস্বস্তিতে ভুগছে। ওই কথাটাই আমার জন্য যথেষ্ট ছিল, যে কারণে ডাক্তারকেও কিছু জিজ্ঞেস করিনি। দ্রুত ওকে মাঠ থেকে তুলে নেই।’ ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম