‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে সালাহ’

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ১৯:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

মোহাম্মদ সালাহ লিওনেল মেসির সঙ্গেই তুলনাটা বেশি হচ্ছে মোহাম্মদ সালাহর। যদিও লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ শিষ্যকে চাপমুক্ত রাখতে উড়িয়ে দিচ্ছেন সেই তুলনা। এখন না হলেও পারফরম্যান্সের এই ধারা সচল রাখলে একটা সময় এই ফরোয়ার্ড মেসি-রোনালদোর পর্যায়ে যাবেন বলে বিশ্বাস অলরেডস কিংবদন্তি ইয়ান রাশের।

গোলের পর গোল করে যাচ্ছেন সালাহ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে এরই মধ্যে করে ফেলেছেন ২৯ গোল। মাত্র ৩ গোল দূরে আছেন এক মৌসুমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া থেকে। সব প্রতিযোগিতা মিলে ৩৮ গোল করা মিশরীয় ফরোয়ার্ডে মুগ্ধ রাশ। ২৫ বছর বয়সী তারকা মেসি ও রোনালদো পর্যায়ে যাবেন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারানোর ম্যাচে প্রথম লক্ষ্যভেদটা ছিল সালাহর। পরে সাদিও মানেকে দিয়ে করিয়েছেন আরেকটি। রাশ রীতিমত মুগ্ধ এই ফরোয়ার্ডে, ‘আমি অবাক। যদি কেউ আমাকে বলতো সে্ এক মৌসুমে ৩০ গোল করবে, তাহলে সম্ভবত আমি হাসতাম। অথচ সে এরই মধ্যে সেটা করে ফেলেছে। আমার কাছে ও সত্যি অসাধারণ। ওয়াটফোর্ডের বিপক্ষে ওকে আমি দেখেছি, যেখানে একাই ৪ গোল করেছিল। ও সত্যিই অসাধারণ।’

এরপরই মেসি ও রোনালদোর সঙ্গে জুড়ে দিলেন সালাহর নাম, ‘আমার কাছে বিশ্বের দুই সেরা খেলোয়াড় মেসি ও রোনালদো, এতে কোনও সন্দেহ নেই। ওরা ফুটবলে আছে অনেক বছর ধরে, ওই ম্যাচে সালাহকে দেখে সেটা মনে হয়েছে। পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারলে সালাহও ওই পর্যায়ে যেতে পারবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম