‘গার্ড অব অনারের ঐতিহ্য ভেঙেছে বার্সা’

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ১৯:২০আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৯:২০

‘গার্ড অব অনারের ঐতিহ্য ভেঙেছে বার্সা’ আগামী ৬ মে লা লিগা মৌসুমের শেষ এল ক্লাসিকো। ন্যু ক্যাম্পে বার্সেলোনা স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদকে। এর আগে লিগে কাতালানরা খেলবে চার ম্যাচ। তারা যদি ম্যাচগুলো জিতেই যায় এবং অ্যাতলেতিকো মাদ্রিদ হোঁচট খায়, তাহলে ক্লাসিকোর আগেই এরনেস্তো ভালভারদের দল নিশ্চিত করবে শিরোপা। তখন কিন্তু চ্যাম্পিয়ন বার্সাকে তাদের মাঠে গার্ড অব অনার দেবে না রিয়াল!

গত বছরের ২৩ ডিসেম্বরের কথা মনে করিয়ে দিলেন কোচ জিনেদিন জিদান। লা লিগার প্রথম এল ক্লাসিকোতে ওইদিন সান্তিয়াগো বার্নাব্যুতে সদ্য ক্লাব বিশ্বকাপ জেতা রিয়ালকে গার্ড অব অনার দেয়নি বার্সেলোনা। এতে মর্মাহত হয়েছিলেন রিয়াল কোচ। তাই তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, ক্লাসিকোর আগে বার্সা চ্যাম্পিয়ন হলে তারাও পাবে না রিয়ালের গার্ড অব অনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গার্ড অব অনারের ঐতিহ্য ভাঙার অভিযোগ তুললেন তিনি।

মাদ্রিদ ডার্বির আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বললেন জিদান, ‘আমি জানি না আপনারা আর কতবার আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার জবাব খুব স্পষ্ট। এটা আমার নিজের সিদ্ধান্ত। বার্সেলোনা এই ঐতিহ্য ভেঙেছে।’

রবিবার অ্যাতলেতিকো মাদ্রিদকে বার্নাব্যুতে স্বাগত জানাবে রিয়াল। এখন পর্যন্ত নিজ ঘরে নগর প্রতিদ্বন্দ্বীকে হারানোর স্বাদ পাননি জিদান। এবার সেই হতাশার বৃত্ত থেকে বের হতে মরিয়া তিনি এবং জিতে দুই নম্বর স্থানের সঙ্গে ব্যবধান আরও ঘুচাতে চান। তিনি বলেছেন, ‘আমরা কালকের (রবিবার) ম্যাচে মনোযোগ দিচ্ছি। আমরা তিন পয়েন্টের কথা চিন্তা করছি। আমরা পয়েন্টের ব্যবধান কমাতে চাই। অ্যাতলেতিকো যেখানে আছে, সেখানে থাকার দাবিদার। তারা দ্বিতীয় এবং আমরা কেবল যেটা করতে পারি, সেটা হলো ব্যবধান কমানো।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম