জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ২২:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:১৭

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি-বাফুফে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠনের পর স্থানীয় পর্যায়ে খেলা কমে গেছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে জেলায় জেলায় আগের মতো লিগ হয় না। এবার সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার জেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সভায় প্রত্যেক জেলাকে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে। প্রথম কিস্তি হিসেবে এক লাখ টাকা শনিবারই কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘একটু দেরিতে হলেও অর্থমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতায় সরকারের কাছ থেকে জেলা ফুটবলের জন্য টাকা পেয়েছি আমরা। এখন থেকে নিয়মিত পাওয়া যাবে এই টাকা।  প্রথমে এক লাখ টাকা দেওয়া হলো। লিগ শুরু হলে আরো এক লাখ টাকা দেওয়া হবে। শেষ কিস্তি পাবে লিগ শেষ হওয়ার পর।’

বাফুফের সহযোগিতায় খুশি ডিএফএ কর্মকর্তারা। যশোর ডিএফএ’র সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেছেন, ‘এ ধরনের কাজ আমাদের আরও উৎসাহিত করবে। আমাদের জেলায় ১০টি দল নিয়ে এরই মধ্যে লিগ হয়ে গেছে। বাফুফের টাকায় আমরা দ্বিতীয় বিভাগ লিগ আয়োজন করবো।’

ময়মনসিংহ ডিএফএ সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুলও একই কথা বললেন, ‘১২টি দল নিয়ে আমাদের প্রথম বিভাগ লিগ জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয়েছে। বাফুফের দেওয়া টাকায় দ্বিতীয় বিভাগ লিগ করবো আমরা।’

সিলেট ডিএফএ সভাপতি মাহি উদ্দিন সেলিম বলেছেন, ‘এখন থেকে লিগ আয়োজনে কোনও সমস্যা হবে না। আমরা রমজানের পর লিগ শুরু করবো। নিয়মিত লিগ হলে ফুটবলার সংকট থাকবে না।’

দেশের ৬৪টি জেলার মধ্যে শুধু কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ সাসপেনশনের কারণে বাফুফের কাছ থেকে টাকা পাচ্ছে না।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম