ম্যানসিটিকে শিরোপা উৎসব করতে দিলো না ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ০১:১১আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০১:১৮

পোগবার জোড়া গোলের উল্লাস দুঃস্বপ্ন কি দেখছেন পেপ গার্দিওলা! গত বুধবার লিভারপুলের কাছে ৩-০ গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হার। ওই হতাশা কাটাতে শনিবার ডার্বি জিতে নিজ মাঠে প্রিমিয়ার লিগ শিরোপার উৎসবের পরিকল্পনা করছিল তারা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের সেই অপেক্ষা বাড়ালো।

২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যানসিটি। এতে করে ডার্বিতে শিরোপা জয়ের আকাঙ্ক্ষিত স্বপ্ন অপূর্ণ থেকে গেলো তাদের। এতে রেকর্ড ৬ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া হলো না গার্দিওলার দলের।

ভিনসেন্ত কোম্পানির ২৫ মিনিটের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। পাঁচ মিনিট পর ইকে গুন্ডোগানের দ্বিতীয় গোলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আরও জোরদার হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যানইউ। মাত্র ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পল পোগবা সমতা ফেরান। ৫৩ ও ৫৫ মিনিটে ফরাসি তারকার গোলের পর ৬৯ মিনিটে ক্রিস স্মলিংয়ের জয়সূচক গোল।

এই হারে খুব বেশি অসুবিধা হয়নি ম্যানসিটির। আর একটি জয়ই কেবল তাদের শিরোপার পথে বাধা। কিন্তু লিভারপুলের বিপক্ষে ইতিহাদে দ্বিতীয় লেগ খেলার আগে এই হার নিশ্চয় দুশ্চিন্তায় ফেলে দিলো সিটিজেনদের। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম