ম্যানসিটির অগ্নিপরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ১৯:০৪আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৯:০৭

বাঁচা-মরার লড়াইয়ের প্রস্তুতিতে ম্যানসিটি অথচ এমনটা ভাবার সুযোগই ছিল না! হ্যাঁ, লিভারপুল কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে পরীক্ষায় ফেলবে ম্যানচেস্টার সিটিকে, তাই বলে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে, এমন বাজি ধরার লোক ছিল সামান্যই।

কেননা চলতি প্রিমিয়ার লিগে ম্যানসিটির দাপটের সামনে মাথা নত করেছে বাকিরা। চ্যাম্পিয়নস লিগেও উড়ন্ত পেপ গার্দিওলার দল। যাতে এবারের আসরের ফেভারিটও ধরা হচ্ছিল তাদের। লিভারপুলও তাদের সামনে পাত্তা পাবে না, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু ‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হিসাব পাল্টে লিভারপুলই উড়িয়ে দেয় ম্যানচেস্টারের ক্লাবটিকে। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে তাই ম্যানসিটিকে দিতে হবে অগ্নিপরীক্ষা। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হতে যাওয়া জমজমাট সেই লড়াই উপভোগ করা যাবে ‘সনি টেন টু’ চ্যানেলে।

ফলের দিকে তাকালে পরিষ্কার ফেভারিট লিভারপুল। ৩-০ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নেমে তারা একবার লক্ষ্যভেদ করলেই ম্যানসিটিকে তখন দিতে হবে ৫ গোল। স্বাগতিকরা ৪-১ ব্যবধানে জিতলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যাবে লিভারপুল। সিটিজেনদের জিততে হবে ৪-০ গোলের ব্যবধান রেখে।

সমীকরণটা ভীষণ কঠিন, তবে আশা হারাচ্ছে না ম্যানচেস্টারের ক্লাবটি। দলটির ফুলব্যাক দানিলোর ‘আমরা এটা করতে পারব’ কথার মধ্যে মিশে আছে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয়ের ঘোষণা। আর ম্যানসিটির পক্ষে সমীকরণটা মেলানো সম্ভবও। চলতি মৌসুমে চার বা তার বেশি গোল করেছে তারা ১২ ম্যাচে। যে লিভারপুল তাদের মাটিয়ে নামিয়ে এনেছে, সেই তাদেরকেও তো মৌসুমের শুরুর দিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল গার্দিওলার দল।

গত সপ্তাহান্তে প্রিমিয়ার লিগ জেতার সুবর্ন সুযোগ ছিল ম্যানসিটির সামনে। ম্যানচেস্টার ডার্বিতে নগরপ্রতিপক্ষ ম্যানইউকে হারিয়ে দিলেই ঘরে তুলতো শিরোপা। জয় তো দূরে থাক, ঘরের মাঠেই হেরে গেছে ৩-২ গোলে। যদিও ওই ম্যাচে ম্যানসিটি অন্তত ৬ গোল করতে পারতো বলে মন্তব্য করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এগিয়ে থাকার পরও তাই জার্মান কোচ বেশ সতর্ক।

ম্যানসিটির সবচেয়ে বড় হুমকি মোহাম্মদ সালাহ অ্যানফিল্ডের প্রথম লেগে খেলতে পারেননি সের্হিয়ো আগুয়েরো। হাঁটুর চোট কাটিয়ে এই ফরোয়ার্ড ফিরছেন সিটিজেনদের বাঁচা-মরার ম্যাচে। লিভারপুলের আবার দুশ্চিন্তা দলের সেরা অস্ত্র মোহাম্মদ সালাহকে নিয়ে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড প্রথম লেগে বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন দ্বিতীয়ার্ধে। ইতিহাদের ফিরতি লেগে খেলা নিয়ে সংশয় আছে তার। যদিও মিশরীয় তারকা অনুশীলনে যোগ দেওয়া আশা জাগাচ্ছে অলরেডস সমর্থকদের।

চ্যাম্পিয়নস লিগে এবারই সবচেয়ে কঠিন অবস্থানে গার্দিওলা। অগ্নিপরীক্ষার সামনে তিনি ও ম্যানসিটি। ৩-০ গোলে পিছিয়ে থেকে গার্দিওলা অনুপ্রেরণা খুঁজতে পারেন তার সাবেক ক্লাব বার্সেলোনা থেকে। গত মৌসুমে প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠ থেকে ৪-০ গোলে হেরে আসার পরও কাতালানরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ঘরের মাঠে ফিরতি লেগের ৬-১ গোলের জয়ে। লিভারপুলের বিপক্ষে অমন অবিশ্বাস্য পারফরম্যান্সেই অপেক্ষাতেই সিটি সমর্থকরা। উয়েফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম