ঢাকায় সাফের কংগ্রেসে বিশ্বকাপ প্রতিনিধিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ২১:৩১আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২২:১১

ঢাকায় সাফের কংগ্রেসে বিশ্বকাপ প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ও নির্বাচন হবে ঢাকায়, বুধবার বিকেলে। সাফের সাতটি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। এর বাইরে ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায়, এমন কয়েকটি দেশের প্রতিনিধিরাও থাকছেন এখানে। এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা।

আগামী চার বছরের জন্য সাফের নির্বাহী কমিটি গঠন করা হবে এই নির্বাচনের মাধ্যমে। তবে আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে।

এর পাশাপাশি এই কংগ্রেসকে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রচারণা হিসেবে দেখছে একাধিক দেশ। কাতার বিশ্বকাপের পরের আসরটির আয়োজক হতে একাধিক দেশ বেশ জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করতে চায়। তাদের প্রতিদ্বন্দ্বী আফ্রিকার মরক্কোও আছে। এই দেশগুলোর প্রতিনিধিরা সাফের কংগ্রেস শেষে তাদের আয়োজন নিয়ে যার যার অবস্থান তুলে ধরবেন। এরই মধ্যে এসে গেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরা, বুধবার সকালে আসবেন আরও কয়েকজন।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের কংগ্রেস ও নির্বাচন হবে বুধবার। পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজনে চার দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। তারা আমাদের সামনে উপস্থাপনা করবেন। ভোটের বিষয় আছে এখানে। সাফের কংগ্রেস ও নির্বাচনে নতুন নির্বাহী কমিটিও চূড়ান্ত হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের