‘দি স্তেফানোর মতো রোনালদো রিয়ালের প্রতীক’

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ২২:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২২:৪৯

‘দি স্তেফানোর মতো রোনালদো রিয়ালের প্রতীক’ টানা তৃতীয় ও পাঁচ বছরে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে রিয়াল মাদ্রিদ। এই দুর্দান্ত পথচলায় সবচেয়ে বেশি অবদান ক্রিস্তিয়ানো রোনালদোর। আলফ্রেদো দি স্তেফানোর যুগের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে রিয়ালের প্রতীক আখ্যা দিলেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

দি স্তেফানোর রিয়াল ১৯৫৬ সাল থেকে টানা ৫টি ইউরোপিয়ান কাপ জিতেছিল। এছাড়া স্পেনে ৮টি লিগ জেতা এই ফরোয়ার্ড ৩৯৬ ম্যাচে ৩০৮ গোল করে সর্বকালের সেরাদের কাতারেও জায়গা করে নিয়েছেন। আর তারই যোগ্য উত্তরসূরি হিসেবে রোনালদোকে দেখছেন পেরেজ, ‘অতীতের সেরা খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদের আসল সম্পদ। দি স্তেফানো ফুটবলের ইতিহাস পাল্টে দিয়েছিলেন, রিয়ালেরও। রিয়ালের রূপকথা সারা বিশ্বে প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন তিনি। ক্রিস্তিয়ানো হচ্ছে দি স্তেফানোর যোগ্য উত্তরসূরি।’

রোনালদোর প্রশংসা করে তিনি আরও বলেছেন, ‘তার মধ্যে রিয়ালের চেতনা প্রতিফলিত হয়। সে আমাদের সর্বকালের শীর্ষ গোলদাতা এবং প্রতিভা, পরিশ্রম, ত্যাগ, পেশাদারিত্ব ও উচ্চাকাঙ্ক্ষা সবকিছুরই প্রতিনিধিত্ব করে। ক্রিস্তিয়ানো এখন রিয়াল মাদ্রিদের প্রতীক।’

স্তেফানোর সঙ্গে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদোকে তুলনা করেছেন জিনেদিন জিদানও। ৪৪৬ ম্যাচে ৪৩১ গোল করা পর্তুগিজ তারকা ক্লাবে প্রত্যেকের কাছে স্মরণীয় হয়ে থাকবেন মনে করেন রিয়াল কোচ, যেমনটা আছেন স্তেফানো। রিয়ালকে টানা দুইবার ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দেওয়া ফরাসি কোচ মঙ্গলবার বলেছেন, ‘আমি তাকে ছাড়া খেলার কথা চিন্তাই করতে পারি না। আমাদের দলে সে আছে এবং আমরা খুশি। অনেকের কাছে দি স্তেফানো স্মরণীয়, এটা স্বাভাবিক। অনেক লোক এবং যাদের মধ্যেও আমিও আছি, এখন তারা এই ক্লাবের সঙ্গে রোনালদোকেও মনে রাখবে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম