ম্যানসিটিকে হারিয়ে সেমিফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ০২:৩৪আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৩:০৬

লিভারপুলের জয়ের দুই নায়ক সালাহ ও ফিরমিনো ম্যানচেস্টার সিটির ঝলমলে শুরুটা হলো অর্থহীন। লিভারপুল জিতলো ২-১ গোলে এবং ৫-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত এক জয় পেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। শুরুতেই গ্যাব্রিয়েল হেসুসের গোলে সিটিজেনরা এগিয়ে গেলেও মোহাম্মদ সালাহর রেকর্ড ভাঙা গোলে সমতা ফেরায় লিভারপুল। রবার্তো ফিরমিনো ইতিহাদ স্টেডিয়ামের দর্শকদের নিস্তব্ধ করে দেন জয়সূচক গোল করে।

এনফিল্ডে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল সিটিজেনরা। শেষ আটের দ্বিতীয় লেগে মাত্র দ্বিতীয় মিনিটে হেসুসের গোলে ফিরে আসার ইঙ্গিতই দিয়েছিল তারা। কারণ প্রথমার্ধের পুরোটা আধিপত্য ছিল স্বাগতিকদের। বার্নার্ডো সিলভার শট পোস্টে লাগে এবং লেরয় শেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারি আন্তোনিও মাতেউ লাহোজের সঙ্গে বিরতির সময় তর্ক বাধান কোচ পেপ গার্দিওলা। এর শাস্তি হিসেবে বাকি সময় স্ট্যান্ডে বসে খেলা দেখতে হয়েছে ম্যানসিটি কোচকে।

৫৬ মিনিটে সহজেই সমতা ফেরান সালাহ। লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপিয়ান কাপের এক মৌসুমে ৮ গোলের রেকর্ড গড়েন মিশরীয় ফরোয়ার্ড। কাইল ওয়াকারের ভুলে ফিরমিনো ৭৭ মিনিটে করেন দলকে জেতানো গোল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম