রোমার মাঠে হেরে বিদায় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ০২:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৩:৫০

পেনাল্টি থেকে গোল করলেন ডি রোসি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জিতে ইতালিতে পা রেখেছিল বার্সেলোনা। রোমার মাঠ অলিম্পিক স্টেডিয়াম যেন তাদের জন্য ছিল আনুষ্ঠানিকতা রক্ষার মঞ্চ। কিন্তু বিস্ময়কর হারে বিদায় নিতে হলো স্প্যানিশ জায়ান্টদের। আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো রোমা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমা ৩-০ গোলে হারালো বার্সেলোনাকে। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা। কিন্তু ন্যু ক্যাম্পে করা একটি গোলের দারুণ সুবিধা নিয়ে শেষ চারে উঠে গেলো রোমা।

মাত্র ৬ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ড্যানিয়েল ডি রোসির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। মানোলাসের ৮২ মিনিটের গোলে রোমা পায় তাদের আকাঙ্ক্ষিত সেমিফাইনালের দেখা।

বার্সেলোনা শুরুটা করেছিল ভালোই। প্রথম চার মিনিটে সার্জি রবের্তো ও লিওনেল মেসি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিন্তু রোমাই খোলে গোলমুখ। ডি রোসির নিখুঁত পাস ডিবক্সে পেয়ে যান জেকো, ছয় গজ দূর থেকে প্রথম স্পর্শেই মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে জলে বল ঠেলে দেন তিনি।

দুই মিনিট পরই বার্সা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল। গোলমুখ থেকে ২৫ গজ দূর থেকে ‍হুয়ান জেসাস ফেলে দেন মেসিকে। চমৎকার ফ্রি কিক নিলেও জালে বল জড়াতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তৃতীয় গোল করে মানোলাস লিখলেন রূপকথা এরপর রোমা দ্বিতীয় গোলের খোঁজে একাধিক আক্রমণ চালায় বার্সার গোলপোস্টে। ১৪ মিনিটে আলেক্সান্দার কোলারোভের কর্নার থেকে প্যাট্রিক শিকের হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়। রাদিয়া নাইনগোলানের শটও লক্ষ্যের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায় মাঠের বাইরে। ২৫ মিনিটে জেকোর লম্বা শট গোলবারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে জেরার্দ পিকে ব্যর্থ করেন কোলারোভের চেষ্টা। আক্রমণে, রক্ষণে ও বল দখলে এই সময় বার্সার চেয়ে ভালোভাবে এগিয়ে ছিল রোমা। ৩৬ মিনিটে জেকোর হেড ফিরিয়ে দেন টের স্টেগেন। লুই সুয়ারেস ফাউলের শিকার হলে ৩৬ মিনিটেই ফ্রি কিক পেয়েছিল বার্সা। কিন্তু ২৫ গজ দূর থেকে এবারও জাল খুঁজে পাননি মেসি।

প্রথমার্ধে যেখান থেকে শেষ করেছিল রোমা, বিরতির পর সেখান থেকেই শুরু করে। বার্সার ডিবক্সে পিকে ফাউল করেন জেকোকে। পেনাল্টি থেকে ক্ষিপ্রগতির শটে টের স্টেগেনকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন রোমা অধিনায়ক ডি রোসি। ৬৮ মিনিটে আবারও কঠিন পরীক্ষা দিতে হয় বার্সা গোলরক্ষককে, নাইনগোলানকে এবার থামাতে সফল হন টের স্টেগেন। ৬ মিনিট পর ২০ গজ দূর থেকে মেসির সরাসরি শট সহজে ‍লুফে নেন রোমার গোলরক্ষক অ্যালিসন।

হতাশায় ডুবলেন মেসিরা কয়েক মিনিট পর বদলি নামা স্টেফান এল সারাওয়েকে দারুণ ডাইভে শেষ মুহূর্তে রুখে দেন টের স্টেগেন। কিন্তু খেলার ৮ মিনিট বাকি থাকতে চেঙ্গিজ আন্ডারের ক্রস থেকে মানোলাসের দুর্দান্ত হেড ঠেকাতে পারেননি বার্সার জার্মান গোলরক্ষক।

শেষ দিকে মেসি ও উসমান দেম্বেলে তাদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। আর অবিশ্বাস্য জয়ে শেষ চারের টিকিট কাটে রোমা। একই সঙ্গে ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেলো লা লিগার শীর্ষে থাকা বার্সার।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এর আগে শেষ সেমিফাইনালে উঠেছিল রোমা ১৯৮৪ সালে। ওইবার ইউরোপিয়ান কাপের ফাইনালে তারা হেরে যায় লিভারপুলের কাছে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক