মেসিকে টপকে রোনালদোর নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ১০:২৯আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১০:৩১

রোনালদো আবারও ‘ত্রাতা’ ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপার মিশনে রিয়াল মাদ্রিদকে টিকিয়ে রাখার দায়িত্ব কাঁধে নিয়ে আরেকবার সফল পর্তুগিজ ফরোয়ার্ড। ৯৭ মিনিটের পেনাল্টি গোলে দলকে নিলেন সেমিফাইনালে। এই লক্ষ্যভেদে গড়লেন নতুন রেকর্ড, যেখানে পেছনে পড়ে গেলেন লিওনেল মেসি।

কোয়ার্টার ফাইনালের দুই লেগে রিয়ালের চার গোলের তিনটিই করেছেন রোনালদো। আজ্জুরিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তার গোল ১০টি। ইউরোপিয়ান শীর্ষ মঞ্চে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে যে কোনও খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলসংখ্যা এটি। যে রেকর্ডটি আগে ছিল মেসির দখলে, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৯ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথম লেগে দুই গোল করে ওই রেকর্ডে ভাগ বসান রোনালদো, বুধবার সেটা একার করে নিলেন।

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৩৩ বছর বয়সীর ছিল এটি ১৫তম গোল, মাত্র ১০ ম্যাচে। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি আসরে ১৫টি করে গোলের কৃতিত্ব দেখালেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা গোলের রেকর্ড তিনি নিয়ে গেলেন ১১ ম্যাচে। এদিন রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস (১৬৭) ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার হাভি হার্নান্দেজের (১৫১) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচ খেললেন রোনালদো। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম