৬ বছর পর স্কুল ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ২০:৩২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২০:৩২

শুরু হচ্ছে স্কুল ফুটবল ২০১২ সালে হয়েছিল সর্বশেষ আসর, এরপর ৬ বছরে হয়নি জাতীয় স্কুল ফুটবল। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্কুল ফুটবল। আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশের ৫৬ জেলার একটি করে স্কুল নিয়ে হবে এই প্রতিযোগিতা।

২০১২ সালে হওয়া সর্বশেষ আসরে উপজেলা পর্যায়ে হয়েছিল স্কুল ফুটবল। যদিও সেবার অনেক জায়গায়  খেলাই হয়নি। ঢাকায় যখন চূড়ান্ত পর্ব শুরু হয়, তখন দেখা গেছে খেলোয়াড়দের বয়সও ঠিক নেই। এবার বাফুফে আসরটি বড় পরিসরে করছে না। আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়ার জেলা চ্যাম্পিয়ন দলকে নিয়েই তারা এ প্রতিযোগিতা শুরু করছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খেলা হবে ৭ জোনে। সেগুলো হলো- ঢাকা, রংপুর, সাতক্ষীরা, রাজশাহী, সিলেট, ফেনী ও বরিশাল। জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। বাফুফে অবশ্য ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামে শুধু এই স্কুল ফুটবলের জন্যই অনুদান পাচ্ছে প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া এই আসরের স্পন্সর থাকছে প্রাণ ডেইরি মিল্ক লিমিটেড।

বৃহস্পতিবার বাফুফে ভবনে হওয়া সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি সহ উপস্থিতি ছিলেন অন্য কর্মকর্তারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম