ইউরোপা লিগের সেমিফাইনালে আর্সেনাল-অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ১১:০৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১১:১৯

অ্যারন রামসির গোল উদযাপন ২-২ গোলে ড্র করেও ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেছে আর্সেনাল। সিএসকেএ মস্কোর মাঠের এই ড্রয়ে ৬-৩ অগ্রগামিতায় শেষ চারে নাম লেখায় ইংলিশ ক্লাবটি। সেখানে তাদের সঙ্গী হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্পোর্তিং লিসবনের বিপক্ষে ১-০ গোলে হেরেও ২-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামের প্রথম লেগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল আর্সেনাল ৪-১ গোলের জয়ে। তবে চ্যাম্পিয়নস লিগে আগের দুই দিন যে উত্তেজনা দেখেছে ফুটবল বিশ্ব, সেখানে আরেকটি রূপকথার জন্ম হতে যাচ্ছিল মস্কোতে। ৫০ মিনিটে দুই গোল দিয়ে সিএসকেএ জমিয়ে দিয়েছিল ম্যাচ।

৩৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ফিওদোর চালোভ। আর ৫০ মিনিটে কিরিল নাবাবকিন জাল খুঁজে পেলে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক উদাহরণের মঞ্চ তৈরি করে ফেলে সিএসকেএ। আর এক গোল করতে পারলেই অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যেত তারা। কিন্তু তা হতে দেয়নি আর্সেনাল। ৭৫ মিনিটে ড্যানি ওয়েলবেকের লক্ষভেদের পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অ্যারন রামসি জাল খুঁজে পেলে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ইংলিশ ক্লাবটি।

লিসবনে অ্যাতলেতিকোকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে নামলেও ম্যাচটি লিসবনের মাঠে হওয়ায় যেকোনও কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ২৮ মিনিটে ফ্রেদি মন্তেরোর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে বিপদের সংকেত পায় মাদ্রিদের ক্লাবটি। তবে আর গোল হতে দেয়নি অ্যাতলেতিকো। ১-০ গোলে হেরেও তাই প্রথম লেগের ফলে ভর দিয়ে ২-১ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল।

তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে অলিম্পিক মার্শেই ও রেড বুল স্লজবার্গ। মার্শেই ৫-২ গোলে রেড বুল লিপজিগকে উড়িয়ে দিয়েছে ৫-৩ অগ্রগামিতায় উঠেছে পরের রাউন্ডে। আর রেড বুল স্লজবার্গ ৪-১ গোলে লাৎসিওকে হারিয়ে পেয়েছে সেমিফাইনালের টিকিট। দুই লেগ মিলিয়ে তাদের অগ্রগামিতা ৬-৫ গোলের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের